Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 09
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা ১০২ ঃ তাকাছুর ২৭২ পারা ৩০ করলেন এবং তারা আহার করলেন। তারপর তিনি সাহাবীগণকে লক্ষ্য করে বললেন ৪ “এ বিষয়ে কিয়ামাত দিবসে তোমাদেরকে প্রশ্ন করা হবে। ক্ষুধার্ত অবস্থায় তোমরা ঘর থেকে বেরিয়েছিলে এবং এখন খাবার না খাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাচ্ছনা। সুতরাং এ সবই আল্লাহর নি'আমাতসমূহ হতে ।' (মুসলিম ৩/১৬০৯) আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “নি“আমাতের প্রশ্নে কিয়ামাতের দিন সর্বপ্রথম বলা হবে £ আমি কি তোমাকে স্বাস্থ্য ও সুস্থতা দান করিনি? ঠাণ্ডা পানি দিয়ে তোমাকে কি পরিতৃপ্ত করিনি সহীহ বুখারী, সুনান তিরমিযী, সুনান নাসাঈ এবং সুনান ইব্‌ন মাজাহয় ইব্‌ন আব্বাস রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “দু'টি নি'আমাত সম্পর্কে মানুষ খুবই অপব্যবহার করে। নি'আমাত দু'টি হল স্বাস্থ্য ও অফুরন্ত সময় ।” (ফাতহুল বারী ১১/২৩৩, তিরমিযী ৬/৫৮৯, ইবন মাজাহ ২/১৩৯৬) অর্থাৎ মানুষ এ দুটির পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করেনা এবং এ দু'টির সদ্যবহারও করেনা । অর্থাৎ আল্লাহর সন্তষ্টির পথে এ দু'টি ব্যয় করেনা । অতএব এ দুটি বিষয়ের হক যে আদায় করেনা সে'ই অন্যায় করল, তার প্রতি অর্পিত দায়িত্‌ সে পালন করলনা । মুসনাদ আহমাদে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নাবী কারীম সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহামহিমান্বিত আল্লাহ কিয়ামাতের দিন বলবেন £ “হে আদম সন্তান! আমি তোমাকে ঘোড়ায় ও উদ্ট্রে আরোহণ করিয়েছি, নারীদের সাথে বিয়ে দিয়েছি। তোমাকে উপযুক্ত বাসস্থান দিয়েছি এবং শাসনকার্য চালানোর সুযোগ দিয়েছি। এবার বল তো, এগুলোর জন্য কি ধরণের কৃতজ্ঞতা প্রকাশ করেছ? (আহমাদ ২/৪৯২, মুসলিম ৭৪৩৮) ড/৬/৬/.81111090119.001)

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।