Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 09
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা ৯৭ ঃ কাদ্‌র ২৪৫ পারা ৩০ জানতেন । উবাই ইব্ন কাঁবকে রোঃ) আবার জিজ্ঞেস করা হল ৪ আপনি এটা কি করে জানলেন? জবাবে তিনি বললেন ঃ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আমাদের যে সব নিদর্শনের কথা বলেছেন সে সব দেখেই আমরা বুঝতে পেরেছি। যেমন এ দিন রাতের পর সূর্য উদিত হওয়ার সময় কিরণহীন অবস্থায় উদিত হয়। ইমাম মুসলিমও (রহঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন। (আহমাদ ৫/১৩০, মুসলিম ২/৮২৮) লাইলাতুল কাদ্র রামাযান মাসের উনত্রিশতম রাত বলেও উন্মেখ রয়েছে। উবাদা ইব্‌ন সামিতের (রাঃ) প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 8 “এ রাতে রামাযান মাসের শেষ দশকে বেজোড় রাতসমূহে অনুসন্ধান কর অর্থাৎ একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ অথবা শেষ রাতে ।' (আহমাদ ৫/৩১৮) মুসনাদ আহমাদে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ লাইলাতুল কাদূর হল সাতাশতম অথবা উনত্রিশতম রাত। এঁ রাতে যে মালাইকা পৃথিবীতে অবতীর্ণ হন তাদের সংখ্যা পৃথিবীর প্রস্তর খণ্ডের সংখ্যার চেয়েও অধিক ।” (আহমাদ ২/৫১৯) একমাত্র ইমাম আহমাদ (েহঃ) এ হাদীসটি লিপিবদ্ধ করেছেন এবং এর বর্ণনায় কোন ভূল পরিলক্ষিত হয়না । “রামাযানের সর্বশেষ রাতও কাদ্রের রাত' এর উপরও একটি বর্ণনা রয়েছে। জামে' তিরমিযী এবং সুনান নাসাঈতে রয়েছে ৪ “নয়টি রাত যখন বাকী থাকে বা সাত পাচ বা তিন অথবা শেষ রাত অর্থাৎ এ রাতগুলিতে কাদ্রের রাত তালাশ কর ।” ইমাম তিরমিযী রেহঃ) আবু কিলাবা (রহঃ) হতে বর্ণনা করেন যে, রামাযানের শেষ দশ দিনের রাতের মধ্যে এ রদবদল হয়ে থাকে । ইমাম মালিক (রহঃ) ইমাম সাওরী (রহঃ), ইমাম আহমাদ ইব্‌ন হাম্বল (রহঃ), ইমাম ইসহাক ইব্‌ন রাহওয়াই (রহঃ), ইমাম আবূ সাওর (রহঃ), আল মুযানী (রহঃ), ইমাম আবু বাকর ইব্‌ন খৃযাইমা (রহঃ) প্রমুখ গুরুজনও এ কথাই বলেছেন । আল্লাহ তা“আলাই এ সম্পর্কে ভাল জানেন । ড/৬/৬/.81111090119.001)

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।