Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 09
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(00171691715 সুরা ৯৬ ৪ আ'লাক ২৩৭ পারা ৩০ হুমকিকে মোটেই গ্রাহ্য করলেননা । বরং তাকে সতর্ক করে দিলেন। তখন এ অভিশপ্ত বলতে লাগল ৪ “হে মুহাম্মাদ! তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আল্লাহর শপথ! এই উপত্যকায় আমার রয়েছে এক বিরাট লোকবল! আমার এক আওয়াষে সমগ্র প্রান্তর লোকে লোকারণ্য হয়ে যাবে ।' তখন আল্লাহ তা'আলা 2৮%| £১:০ ১4১৪ (৪ এই আয়াতগুলি অবতীর্ণ করেন। ইব্ন আব্বাস (রাঃ) বলেন যে, যদি আবু জাহল তার লোকরদেরকে ডাকত তাহলে তখনই আযাবের মালাইকা তাকে ঘিরে ফেলতেন। ইমাম আহমাদ (েহঃ), ইমাম তিরমিযী (রাঃ), ইমাম নাসাঈ (রহঃ) এবং ইমাম ইব্ন জারীরও (রহঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী (রহঃ) এ হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। ইমাম ইব্‌ন জারীরের (রহঃ) অন্য এক বর্ণনায় রয়েছে যে, আবু জাহল (জনগণকে) জিজ্ঞেস করল ঃ “মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম কি তোমাদের সামনে ধুলা দ্বারা তার মুখমন্ডল ধুসরিত (সাজদাহ) করে? জনগণ উত্তরে বলল £ হ্যা। তখনই এ দুর্বৃত্ত বলল ঃ লাত ও উয্যার শপথ! সে যদি আমার সামনে এভাবে সাজদাহ করে তাহলে আমি অবশ্যই তার ঘাড় ভেঙ্গে দিব এবং তার মুখ ধুলায় লুগ্িত করব । একদিকে আবু জাহল এই ঘৃণ্য উক্তি করল, আর অন্য দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করা শুরু করলেন এবং দুর্বৃত্তের অঙ্গীকার পূরণের সুযোগ হল। তিনি সাজদায় যাওয়ার পর আবু জাহল সামনের দিকে অগ্রসর হল বটে, কিন্তু সাথে সাথেই ভয়ার্তচিত্তে আত্মরক্ষামূলকভাবে পিছনের দিকে সরে এলো এবং হাত দ্বারা মুখাবৃত করতে লাগল । জনগণ অবাক হয়ে তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে বলল ৪ “আমার এবং মুহাম্মাদের মাঝে আগুনের কূপ এবং ভয়াবহ প্রাণী দেখলাম যাদের পাখা রয়েছে।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন £ “আবু জাহল যদি আরো কিছু অগ্রসর হত তাহলে ফেরেশতা/ফেরেশতারা তার অঙ্গ প্রত্যঙ্গ পৃথক করে দিতেন।' অতঃপর বর্ণনাকারী বলেন ঃ আল্লাহ তা'আলা একটি আয়াত নাযিল করেন, কিন্তু আমি জানিনা যে, এই হাদীসের আলোকে তা নাধিল হয়েছিল নাকি অন্য কোন বিষয়ে । ড/৬/৬/.81111090119.001)

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।