(0০017191715 সুরা ৮৭ 8 “আলা ১৫৫ পারা ৩০ অবুঝদেরকে শিক্ষাদান করা উচিত নয়। যেমন আমীরুল মু'মিনীন আলী (রাঃ) বলেন ৪ যদি তোমরা কারও সাথে এমন কথা বল যা তার জন্য বোধগম্য নয়, তাহলে তোমাদের কল্যাণকর কথা তার জন্য অকল্যাণ বয়ে আনবে । তাতে ফিতনা-ফাসাদ সৃষ্টি হবে। বরং মানুষের সাথে তোমরা তাদের বোধগম্য বিষয়ে কথা বল, যাতে মানুষ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করতে না পারে ।' এরপর আল্লাহ তা'আলা বলেন 8 /9430| ০৫ ৩! ১5 এই কুরআন থেকে তারাই নাসীহাত বা উপদেশ লাভ করবে যাদের অন্তরে আল্লাহ ভীতি রয়েছে এবং যারা আল্লাহর সাথে সাক্ষাতের ভয় মনে পোষণ করে । পক্ষান্ত রে যারা হতভাগ্য তারা এ কুরআন থেকে কোন শিক্ষা বা উপদেশ গ্রহণ করতে পারবেনা । তারা হবে জাহান্নামের অধিবাসী । যেখানে কোনরূপ আরাম-আয়েশ ও শান্তি-সুখ নেই, বরং আছে চিরস্থায়ী আযাব ও নানা প্রকার যন্ত্রণাদায়ক শাস্তি । ইমাম আহমাদ (রেহঃ) আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ যারা আসল জাহান্নামী তারা না মৃত্যুবরণ করবে, আর না শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারবে । তবে যাদের প্রতি আল্লাহ তা'আলা দয়া করার ইচ্ছা রাখেন তারা জাহান্নামের আগুনে পতিত হবার সাথে সাথেই পুড়ে মারা যাবে । তারপর সুপারিশকারী লোকেরা গিয়ে তাদের জন্য সুপারিশ করবেন এবং তাদেরকে জাহান্নাম হতে বের করে এনে “জীবনদানকারী ঝর্ণায়' ফেলে দিবেন। তাদের উপর জান্নাতের এ ঝর্ণাধারা হতে পানি ঢেলে দেয়া হবে । ফলে তারা সজীব হয়ে উঠবে যেভাবে বন্যায় নিক্ষেপিত বন্তর (আবর্জনা স্তূপের) মাঝে বীজ গজিয়ে ওঠে ।” তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন 8 “তোমরা দেখনা যে, এ উদ্ভিদ প্রথমে সবুজ হয়, তারপর হলদে হয় এবং শেষে পূর্ণ সজীবতা লাভ করে থাকে?” তখন সাহাবীগণের কোন একজন বললেন ঃ “নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম কথাগুলি এমনভাবে বললেন যেন তিনি জঙ্গলেই ছিলেন ।” (আহমাদ ৩/৫) কারীমে বলেন ৪ ড/৬/৬/.81111090119.0011)
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।