Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 09
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা ৮৫ £ বুর্জ ১৩৮ পারা ৩০ একটি গাছের গুড়ির সাথে আমাকে শক্ত করে বেধে ফেলুন। অতঃপর আমার তুণ হতে একটি তীর বের করে আমার প্রতি সেই তীর নিক্ষেপ করার সময় নিয়নের বাক্যটি পাঠ করুন 8১4 145 (০০ 4101 ৮৮ অর্থাৎ আল্লাহর নামে (এই তীর নিক্ষেপ করছি), যিনি এই বালকের রাব্ব । তাহলে সেই তীর আমার দেহে বিদ্ধ হবে এবং আমি মারা যাব। বাদশাহ তাই করল। তীর বালকের কপালের এক পাশে বিদ্ধ হল। তীরের আঘাতপ্রাপ্ত স্থানে বালকটি তার হাত চাপা দিল ও শাহাদাত বরণ করল । সে শহীদ হওয়ার সাথে সমবেত জনতা বালকটির ধর্মকে সত্য বলে বিশ্বাস করল। সবাই সমবেত কণ্ঠে ধ্বণি তুলল ৪ আমরা এই বালকের রবের উপর ঈমান আনলাম । এ অবস্থা দেখে বাদশাহর সভাষদবর্গ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং বাদশাহকে বলল £ আমরা তো এই বালকের ব্যাপারটা কিছুই বুঝতে পারলামনা, সব মানুষই তার ধর্মে বিশ্বাস স্থাপন করল! আমরা তার ধর্মের প্রসার লাভের আশংকায় তাকে হত্যা করলাম, অথচ হিতে বিপরীত ঘটল । আমরা যা আশংকা করছিলাম তাই ঘটে গেল। সবাই যে মুসলিম হয়ে গেল! এখন কি করা যায়? বাদশাহ তখন তার অনুচরবর্গকে নির্দেশ দিল ঃ প্রতিটি রাস্তার মোড়ে বড় বড় খন্দক খনন কর এবং ওগুলোতে জ্বালানী কাঠ ভর্তি করে আগুন জালিয়ে দাও । যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে বাদ দিয়ে এই ধর্মে বিশ্বাসী সকলকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ কর। বাদশাহর এ আদেশ যথাযথভাবে পালিত হল। মুসলিমদের সবাই অসীম ধৈর্যের পরিচয় দিলেন এবং আল্লাহর নাম নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলেন । একজন নারী দুধের শিশু কোলে নিয়ে একটি খন্দকের প্রতি ঝুঁকে তাকিয়ে দেখছিলেন । হঠাৎ এ অবলা শিশুর মুখে ভাষা ফুটে উঠল । সে বলল ঃ মা! কি করছেন? আপনি সত্যের উপর রয়েছেন। সুতরাং ধৈর্যের সাথে নিশ্চিন্তে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ুন। এ হাদীসটি মুসনাদ আহমাদে বর্ণিত হয়েছে । সহীহ মুসলিমের শেষ দিকেও এ হাদীসটি বর্ণিত আছে। সুনান নাসাঈতেও কিছুটা সংক্ষেপে এ হাদীস বর্ণনা করা হয়েছে। (আহমাদ ৬/১৬, মুসলিম ৪/২২৯৯) ইমাম মুসলিম (রহঃ) এই হাদীসটি তার গ্রন্থের শেষের দিকে উল্লেখ করেছেন। ইমাম তিরমিযীও (রহঃ) তার তাফসীর গ্রন্থে এই ঘটনাটি ড/৬/৬/.81111090119.001)

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।