(00171617105 সুরা ২৩ £ মু'মিনূন ৬১ পারা ১৮ সঞ্চয় করেছেন। কথা, কাজ, পথ-প্রদর্শন, উপদেশ ইত্যাদি সবকিছুই জমা করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা রং, স্বাদ ইত্যাদি বর্ণনা করেননি, বরং শুধুমাত্র হালাল খাদ্য খেতে বলেছেন। সহীহ হাদীসে আছে যে, এমন কোন নাবী ছিলেন না যিনি ছাগল চড়াননি। সাহাবীগণ তখন জিজ্ঞেস করেন ৪ হে আন্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম! আপনিও কি (ছাগল চড়িয়েছেন)? উত্তরে তিনি বলেন ৪ হ্যা, আমিও কয়েকটি কীরাতের বিনিময়ে মাক্কাবাসীর ছাগল চড়াতাম। (বুখারী ২২২৬, ইব্ন মাজাহ ২/৭২৭) (এক কীরাত হল এক দীনারের বিশ ভাগের এক ভাগ অথবা এর চেয়ে সামান্য কিছু বেশি) আর একটি সহীহ হাদীসে রয়েছে যে, দাউদ (আঃ) স্বহস্তের উপার্জন হতে আহার করতেন। (ফাতহুল বারী ৪/৩৫৫) আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৫ হে লোকসকল! নিশ্চয়ই আল্লাহ পবিত্র । পবিভ্র ছাড়া তিনি কিছুই কবল করেননা। মু'মিনদেরকে তিনি এ হুকুমই দিয়েছেন যে হুকুম তিনি রাসূলদেরকে (আঃ) দিয়েছেন। তিনি বলেন ৪ 26 595105 এ| ৬০৬০ গুলা ৩198 0৮ এ হে রাসুলগণ! তোমরা পবিত্র বন্ত হতে আহার কর ও সৎ কাজ কর; তোমরা যা কর সেই সম্বন্ধে আমি সবিশেষ অবগত। (সূরা মু'মিনুন, ২৩ ৪ ৫১) অন্যত্র তিনি বলেন £ 24350 5৮:2951941%0 ৩৯ এ হে মুমিনগণ! তোমরা পবিত্র খাদ্য আহার কর যা আমি তোমাদেরকে জীবিকারপে দান করেছি । (সুরা বাকারাহ, ২ ৪ ১৭২) অতঃপর তিনি এমন এক লোকের বর্ণনা দেন যে দীর্ঘ সফর করে, যার চুল থাকে এলোমেলো এবং চেহারা থাকে ধুলো-বালিতে আচ্ছন্ন । কিন্ত তার খাদ্য, পানীয় ও পোশাক-পরিচ্ছদ হারাম উপায়ে অর্জিত টাকার। তার শরীর বৃদ্ধি পেয়েছে হারাম খাদ্যে। সে আকাশের দিকে হাত তুলে বলে “হে আমার রাব্ব! হে আমার রাবব!' তার দু'আ কিভাবে কবুল করা হবে । (কেননা সে হারাম পন্থায় উপার্জন করে ও হারাম খাদ্য ভক্ষণ করে) (মুসলিম ১/৭০৩, তিরমিযী ৮/৩৩৫, আহমাদ ২/৩২৮) ৬/৬/৬/.9111100119..0011)
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।