(0017161715 সুরা ২৩ ৪ মুমিনূন ৪৪ পারা ১৮ করানোর কোন অসুবিধা হয়না । যেখানে পানির বেশী প্রয়োজন সেখানে বেশী বৃষ্টি বর্ষিত হয় এবং যেখানে কম প্রয়োজন সেখানে কম। আর যেখানকার ভূমি এর যোগ্যতাই রাখেনা সেখানে বৃষ্টি মোটেই বর্ষিত হয়না । কিন্ত নদী-নালার সাহায্যে সেখানে পানি পৌছে দেয়া হয় এবং এভাবে সেখানকার ভূমিকে পরিতৃপ্ত করা হয়। যেমন মিসর অঞ্চলের মাটি, যা নীল নদের পানিতে পরিতৃপ্ত হয়ে সদা সবুজ-শ্যামল ও সতেজ থাকে । এঁ পানির সাথে লাল মাটি বয়ে আসে, যা হাবশা বা আবিসিনিয়া অঞ্চলে বর্ষিত বৃষ্টির পানি নীল নদের মাধ্যমে বহন করে নিয়ে আসা হয়ে থাকে । সেখানকার মাটি বৃষ্টির পানির সাথে মিসরের মাটিতে এসে মিশে যায় এবং এর ফলে জমি চাষের উপযোগী হয়ে ওঠে । আসলে মিসরের মাটি লবণাক্ত, মোটেই চাষের উপযোগী নয়। আল্লাহ তা'আলার কি মহিমা! সুক্্মদর্শী, সর্বজ্ঞাতা, ক্ষমাশীল ও দয়ালু আল্লাহর কি ক্ষমতা ও নিপুণতা যে, তিনি বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে পানিকে জমিতে স্থির রাখেন এবং জমিকে এঁ পানি শোষণ করার ক্ষমতা দান করেন, যাতে ওটা ওর মধ্যেই বীজকে পানি পৌছে দিতে পারে । এরপর তিনি বলেন ঃ ১১/১এ * ০৬১ এ 2 আমি এ পানিকে অপসারিত করতেও সক্ষম অর্থাৎ আমি ইচ্ছা করলে বৃষ্টি বর্ষণ না'ও করতে পারি। আমি ইচ্ছা করলে এ বৃষ্টি কংকরময় ভূমিতে এবং পাহাড়ে ও জঙ্গলে বর্ধাতে পারি। আমি যদি চাই তাহলে পানিকে লবণাক্ত করতে পারি । ফলে তা তোমরা নিজেরাও পান করতে পারবেনা, তোমাদের গবাদি পশুকেও পান করাতে পারবেনা এবং এ পানি দ্বারা ফসল উৎপাদন করতেও সক্ষম হবেনা । আর তোমরা এ পানিতে গোসলও করতে পারবেনা । আমি ইচ্ছা করলে মাটিতে এ শক্তি দিবনা যার সাহায্যে সে পানি শোষণ করতে পারে । বরং এ পানি মাটির উপরেই ভেসে বেড়াবে । এটাও আমার অধিকারে আছে যে, আমি এ পানি মাটির এমন গভীরে প্রবেশ করাব যে, তোমরা তা নাগালেই পাবেনা এবং তোমাদের কোনই উপকার হবেনা । এটা আমার এক বিশেষ রাহমাত ও অনুণ্বহ যে, মেঘ হতে আমি সুমিষ্ট, উত্তম, হালকা ও সুস্বাদু বৃষ্টি বর্ষণ করে থাকি। অতঃপর ওটা জমিতে পৌছিয়ে দিই। বৃষ্টি বর্ষণের ফলে জমিতে ফসল ফলে এবং বাগানের গাছ-পালাগ্তলি সতেজ হয়। তোমরা নিজেরা এই পানি পান কর, জীব-জন্তকে পান করাও এবং এই পানিতে গোসল করে দেহ-মন পবিত্র করে থাক । সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহর । ৬/৬/৬/.9111100119..0011)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।