(00171691715 সুরা ২৬ ৪ শু'আরা ৩৯২ পারা ১৯ পারে? তারাতো অবতীর্ণ হয় প্রত্যেক ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট । কেননা তারা নিজেরাও চরম মিথ্যাবাদী ও পাপী। তারা চুরি করে আকাশ থেকে যে এক আধটি কথা শুনে নেয়, ওর সাথে বহু শত মিথ্যা কথা মিলিয়ে দিয়ে তাদের কমরেড জ্যোতিষীদের কানে পৌঁছিয়ে থাকে । এ জ্যোতিষীরা তখন ওর সাথে নিজেদের পক্ষ হতে আরও বহু মিথ্যা কথা মিলিয়ে দিয়ে লোকদের মধ্যে প্রচার করে। শাইতান লুকিয়ে যে সত্য কথাটি আকাশে শুনেছিল ওটা সত্যরূপেই প্রকাশিত হয়, কিন্ত লোকেরা এ একটি সত্য কথার উপর ভিত্তি করে জ্যোতিষী/ভবিষ্যদ্বক্তার আরও শত শত মিথ্যা কথাকেও সত্য বলে বিশ্বাস করে। এভাবে তারা ধ্বংস হয়ে যায়। সহীহ বুখারীতে আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা জনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে ভবিষ্যদ্বক্তাদের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন ৪ তারা কিছুই না। জনগণ বলল ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! তারা এমনও কথা বলে যা সত্য হয়ে থাকে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ হ্যা, এটা এ কথা যা জিনেরা চুরি করে আকাশ হতে শুনে আসে এবং তা এ ভবিষ্যদ্বক্তা বন্ধুদের কানে পৌঁছিয়ে থাকে । অতঃপর এ ভবিষ্যদ্বক্তা নিজের পক্ষ হতে শত মিথ্যা কথা ওর সাথে মিলিয়ে বলে দেয়। (ফাতহুল বারী ১৩/৫৪৫) আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ যখন আল্লাহ তা'আলা আকাশে কোন কাজের ফাইসালা করেন তখন মালাইকা বিনয়ের সাথে নিজেদের পালক ঝুঁকিয়ে দেন। কোন পাথরে শিকল বাজানো হলে যেরূপ শব্দ হয় এরূপ শব্দ এ সময় আসতে থাকে । যখন এ বিহ্বলতা দূর হয় তখন মালাইকা/ফেরেশতারা একে অপরকে জিজ্ঞেস করেন £ তোমাদের রাব্ব কি বলেছেন (কি হুকুম করেছেন)? উত্তরে বলা হয় £ তিনি সত্য বলেছেন (সঠিক হুকুম করেছেন)। তিনি সমুন্রত ও মহান। কখনও কখনও আল্লাহ তা'আলার এ হুকুম চুরি করে শ্রবণকারী কোন জিনের কানে পৌঁছে যায় যা এভাবে একের উপর এক মাধ্যম হয়ে এ পর্যন্ত পৌছে থাকে। হাদীস বর্ণনাকারী সুফিয়ান (রহঃ) স্বীয় হাতের অঙ্গুলীগুলি বিছিয়ে দিয়ে ওর উপর অপর হাত এভাবেই রেখে ওগুলিকে মিলিত করে বলেন ৪ এইভাবে । এখন উপরের জন নীচের জনকে, সে তার নীচের জনকে এ কথা বলে দেয়। শেষ পর্যন্ত সর্ব নীচের জন এ কথা ভবিষ্যদ্বক্তার কানে পৌঁছিয়ে থাকে । কখনও কখনও এমনও হয় যে, এ কথা পৌঁছানোর পূর্বেই শ্রোতা জিনকে অগ্নিশিখা ধ্বংস করে ফেলে, ৬/৬/৬/.9111100119..0011)
— পৃষ্ঠা ৩৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।