Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 06
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২৬ ৪ শুআরা ৩৩৮ পারা ১৯ করেছিলেন যে, পুনরুথান দিবসে আমাকে লাঞ্্িত করবেননা । তখন আল্লাহ তাআলা বলবেন ঃ জেনে রেখ যে, কাফিরদের জন্য জান্নাত সম্পূর্ণরূপে হারাম । (ফাতহুল বারী ৮/৩৫৭) আবু হুরাইরাহ (রাঃ) হতে আর একটি রিওয়ায়াতে রয়েছে যে, কিয়ামাত দিবসে ইবরাহীমের (আঃ) সাথে তার পিতা আযরের সাক্ষাত হবে । তখন মুখমগ্ডলে কালিমা ও ধুলাবালি মাখানো অবস্থায় আযরকে দেখা যাবে । পিতাকে এ অবস্থায় দেখে ইবরাহীম (আঃ) বলবেন ৪ আমি কি তোমাকে বলেছিলাম না যে, তুমি আমার নাফরমানী করনা? পিতা উত্তরে বলবে £ আচ্ছা, আজ আর নাফরমানী করবনা । তখন তিনি আল্লাহ তাআলার নিকট আরয করবেন ঃ হে আমার রাব্ব! আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন যে, এই দিন আমাকে লাঞ্তিত ও অপমানিত করবেননা । কিন্তু আজ এর চেয়ে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে যে, আমার পিতা আপনার রাহমাত হতে দূরে রয়েছে। উত্তরে আল্লাহ তা'আলা বলবেন ৪8 আমিতো কাফিরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। অতঃপর তিনি বলবেন ঃ হে ইবরাহীম! দেখ তো, তোমার পায়ের নীচে কি? তখন তিনি দেখবেন যে, এক কুৎসিত বেজি মল-মৃত্র মাখা অবস্থায় দাড়িয়ে রয়েছে। ওর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (ফাতহুল বারী ৬/৪৪৫, নাসাঈ ৬/৪২২) প্রকৃতপক্ষে ওটাই হবে তার পিতা যার এরূপ আকৃতি করে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়া হবে । মহামহিমান্বিত আল্লাহ বলেন ৪ 338 3 ০৬ 8 ৭:6% যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন কাজে আসবেনা । এ দিন মানুষ যদি তার ক্ষতিপূরণ ধন-সম্পদ দ্বারা আদায় করতে চায়, এমনকি যদি দুনিয়া ভর্তি সোনাও প্রদান করে তবুও তা নিষ্ষল হবে। এ দিন উপকার দানকারী হবে ঈমান, আন্তরিকতা এবং শির্ক ও মুশরিকদের প্রতি অসন্তুষ্ট ৮১০ ০৪ এ! াঁ 3 এ! যাদের অন্তর পরিষ্কার হবে, অর্থাৎ অন্তর শির্ক ও কুফরীর ময়লা আবর্জনা হতে পবিত্র থাকবে, যারা আল্লাহ তা'আলাকে সত্য জানবে, কিয়ামাতকে নিশ্চিত রূপে বিশ্বাস করবে, পুনরুথানের প্রতি ঈমান রাখবে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করবে তারাই হবে লাভবান । (তাবারী ১৯/৩৬৬) সাঈদ ইব্‌ন মুসাইয়িব (রহঃ) বলেন ৪ নির্মল হৃদয় হল সেই হৃদয় যা পরিশুদ্ধ । (বাগাবী ৩/৩৯০) ইহা হল মু'মিন ব্যক্তির হৃদয় । পক্ষান্তরে কাফির ও মুনাফিকদের হৃদয়ে ব্যাধি রয়েছে। আল্লাহ সুবহানাহু বলেন ৬/৬/৬/.9111100119..0011)

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।