Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 06
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(00171691715 সুরা ২৪ ৪ নূর ২১৩ পারা ১৮ সওয়ারীর উপর সওয়ার হয়ে তারা সাথে আহারকারী সঙ্গীর খোজে বেরিয়ে পড়ত। সুতরাং আল্লাহ তাআলা একাকী খাওয়ার অনুমতি দান সম্পকীঁয় আয়াত অবতীর্ণ করে অজ্ঞতাযুগের এ কঠিন প্রথাকে দূর করে দেন। এ আয়াতে যদিও একাকী খাওয়ার অনুমতি রয়েছে, কিন্তু এটা স্মরণ রাখার বিষয় যে, লোকদের সাথে মিলিত হয়ে খাওয়া নিঃসন্দেহে উত্তম। আর এতে বেশী বারাকাতও রয়েছে। ওয়াহশী ইব্‌ন হারব (রহঃ) তার পিতা হতে এবং তিনি তার দাদা হতে বর্ণনা করেন যে, একটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সান্নামকে বলে £ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমি খাই, কিন্তু পরিতৃপ্ত হই না (এর কারণ কি?)। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন ৪ সম্ভবতঃ তুমি পৃথকভাবে একাকী খেয়ে থাক। তোমরা একত্রে খাও এবং আল্লাহর নাম নিয়ে খেতে শুরু কর, তোমাদের খাদ্যে বারাকাত দেয়া হবে। (আহমাদ ৩/৫০১, আবু দাউদ ৩৭৬৪, ইব্‌ন মাজাহ ৩২৮৬) অন্যত্র সালিম (রহঃ) তার পিতা হতে, তিনি উমার (রাঃ) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ তোমরা সবাই একব্রিতভাবে খাও, পৃথক পৃথকভাবে খেওনা। কেননা বারাকাত জামা'আতের উপর রয়েছে৷ (ইবৃন মাজাহ ৩২৮৭) এরপর শিক্ষা দেয়া হচ্ছেঃ ১৫০০৪ 1১45 894 ৮৫৯5 19৬ যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের একে অপরের প্রতি অভিবাদন স্বরূপ সালাম করবে । সাঈদ ইব্‌ন যুবাইর রহঃ), হাসান বাসরী (রহঃ), কাতাদাহ (রহঃ) এবং যুহরী (রহঃ) বলেন ঃ এর অর্থ হচ্ছে তোমরা একজন অপর জনকে সালামের মাধ্যমে অভ্যর্থনা জানাবে । (বাগাবী ৩/৩৫৮, তাবারী ১৯/২২৬) ইব্‌ন যুরাইজ (রহঃ) বলেন, আবু যুবাইর (রহঃ) বলেন £ আমি যুবাইর ইব্ন আবদুল্লাহকে (রাঃ) বলতে শুনেছি, যখন তুমি তোমার পরিবারের বাসগৃহে প্রবেশ করবে তখন আল্লাহর শিখানো অভিবাদন সহকারে প্রবেশ করবে । তিনি আরও বলেন ৪ আমি একে অবশ্য কর্তব্য ছাড়া অন্য কিছু মনে করিনা । ইব্‌ন যুরাইজ (রহঃ) বলেন, যিয়াদ (রহঃ) বলেন যে, ইব্ন তাউস (রহঃ) বলতেন 8 তোমরা যখন তোমাদের কারও গৃহে প্রবেশ করবে তখন সালাম দিবে । (তাবারী ১৯/২২৫) ৬/৬/৬/.9111100119..0011)

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।