(0017161715 সুরা ২৪ ঃ নূর ২০২ পারা ১৮ মুসলিমরা জয় করবেন! উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন $ হ্যা, কিসরা ইব্ন হরমুষের কোষাগারই বটে। ধন-সম্পদ এত বৃদ্ধি পাবে যে, তা গ্রহণকারী কেহ থাকবেনা । আদী (রাঃ) বলেন ৪ দেখুন, বাস্তবিকই মহিলারা হীরা হতে কারও আশ্রয় ছাড়াই যাতায়াত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের এ ভবিষ্যদ্বাণী পূর্ণ হতে আমি স্বচক্ষে দেখেছি । কিসরার ধনভাগ্তার উম্মুক্তকারীদের মধ্যে স্বয়ং আমিও বিদ্যমান ছিলাম। তৃতীয় ভবিষ্যদ্বাণীটিও নিঃসন্দেহে পূর্ণ হবে। কেননা এটাও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামেরই ভবিষ্যদ্বাণী । (আহমাদ ৪/২৫৭) মহামহিমান্বিত আল্লাহ বলেন £ 5 ৬৫ ১3৯4 এ ৬৪১4 তারা আমার ইবাদাত করবে এবং আমার সাথে অন্য কেহকেও শরীক করবেনা । আনাস (রোঃ) মুআয ইব্ন জাবাল (রোঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, একদা আমি উটের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের পিছনে বসেছিলাম । আমার ও তার মাঝে জিনের (টের গদীর) শেষ কাণ্ঠখণ্ড ছাড়া কিছুই ছিলনা । তখন তিনি বললেন £ হে মুআয! আমি বললাম £ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার খিদমাতে হাযির! কিছু সময় অতিক্রম হওয়ার পর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আবার বললেন ঃ হে মুআয! আমি বললাম ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার খিদমাতে হাষির! আবার কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর তিনি বললেন ৪ হে মুআয! আমি বললাম $ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার খিদমাতে হাযির! তিনি (এবার) বললেন ৪ বান্দার উপর আল্লাহর হক কি তাকি তুমি জান? আমি বললাম £ আন্লাহ ও তার রাসুল সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম অধিকতর ভাল জানেন ও জ্ঞাত আছেন। তিনি বললেন £ বান্দার উপর আল্লাহর হক এই যে, তারা একমাত্র তারই ইবাদাত করবে এবং তার সাথে কোন কিছুকে শরীক করবেনা । অতঃপর তিনি কিছুক্ষণ সামনে এগিয়ে গেলেন এবং আবার বললেন ৪ হে মুআয! আমি বললাম ৪ হে আন্নলাহর রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার খিদমাতে হাধির! তিনি বললেন ঃ আল্লাহর উপর বান্দার হক কি তা তুমি জান কি? আমি বললাম 8 আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে ভাল জ্ঞাত আছেন। তিনি বললেন ঃ তা যদি পালন করা হয় তাহলে আল্লাহর উপর বান্দার হক হচ্ছে এই যে, তিনি ৬/৬/৬/.9111100119..0011)
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।