Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 06
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(00171691715 সুরা ২৪ ঃ নূর ১৯৮ পারা ১৮ মৃত্যুর পূর্বে তিনি মহান আল্লাহর ইঙ্গিতক্রমে উমারকে (রাঃ) তার স্থলাভিষিক্ত করে যান। এটা সত্য কথা যে, আকাশের নীচে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের পরে উমারের (রাঃ) যুগের মত যুগ আর আসেনি । তার স্বভাবগত শক্তি, তার সৎ কাজ, তার চরিত্র, তার ন্যায়পরায়ণতা এবং তার আল্লাহভীতির দৃষ্টান্ত দুনিয়ায় তার পরে অনুসন্ধান করা বৃথা কালক্ষেপণ ছাড়া কিছুই নয়। সমগ্র সিরিয়া ও মিসর এবং পারস্যের অধিকাংশ অঞ্চল তার খিলাফাত আমলে বিজিত হয়। পারস্য সম্রাট কিসরার সাত্রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়। স্বয়ং সম্রাটের মাথা লুকানোর কোন জায়গা থাকেনি । তাকে লাঞ্কিত অবস্থায় পালিয়ে বেড়াতে হয়। রোম সম্রাট কাইসারকেও সাম্রাজ্যচ্যুত করা হয়। সিরিয়া সাম্রাজ্য তার হাত ছাড়া হয়ে যায় এবং কনস্টান্টিনোপলে পালিয়ে গিয়ে তাকে আত্মগোপন করতে হয়। এই সাঘ্রাজ্যগুলোর বহু বছরের সঞ্চিত ধন-সম্পদ মুসলিমদের হস্তগত হয়। আল্লাহর সৎ ও মধুর চরিত্রের অধিকারী বান্দাদের মধ্যে এগুলি বন্টন করা হয়। এভাবে মহান আল্লাহ তার এ ওয়াদা পূর্ণ করেন যা তিনি তার প্রিয় বন্ধু মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সাথে করেছিলেন । অতঃপর উসমানের রোঃ) খিলাফাতের যুগ আসে এবং পূর্ব হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত আল্লাহর দীন ছড়িয়ে পড়ে। আল্লাহর সেনাবাহিনী একদিকে পূর্ব দিকের শেষ প্রান্ত এবং অপরদিকে পশ্চিম দিকের শেষ প্রান্তে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ইসলামী মুজাহিদদের উন্মুক্ত তরবারী আল্লাহর তাওহীদকে দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছে দেন। পশ্চিম দিকের রাষ্ট্রসমূহ যেমন সাইপ্রাস, আন্দালুসিয়া, কাইরুয়ান এবং সাবতা পর্যন্ত মুসলিমদের দখলে চলে আসে । ফলে আটলান্টিক মহাসাগরের প্রবেশ দ্বার খুলে যায়। পূর্ব দিকে চীন পর্যন্ত মুসলিম সাম্রাজ্য বিস্তার লাভ করে। কাফির সম্রাটদের সাম্রাজ্যের নাম-নিশানা নিশ্চিহ করে দেয়া হয়। অগ্নি উপাসকদের হাজার হাজার বছরের উপাসনালয় নির্বাপিত হয় এবং প্রত্যেকটি উচু টিলা হতে “আন্রাহু আকবার" ধ্বনি গুঞ্জরিত হয়। অপর দিকে ইরাক, খোরাসান, আহওয়াষ ইত্যাদি সাম্রাজ্য জয় করা হয়। তুকীদের সাথে বিশাল যুদ্ধ সংঘটিত হয়। অবশেষে তাদের বড় বাদশাহ খাকান মাটির সাথে মিশে যায়। সে চরমভাবে লাঞ্িত ও পর্যন্ত হয়। যমীনের পূর্ব ও পশ্চিম প্রান্ত হতে উসমানের রোঃ) কাছে খাজনা পৌছতে থাকে । সত্য কথাতো এটাই যে, মুসলিম বীর পুরুষদের এই জীবন মরণ সংগ্ামের মূলে ছিল উসমানের (রোঃ) তিলাওয়াতে কুরআনের বারাকাত। কুরআনুল হাকীমের প্রতি তার যে অনুরাগ ছিল তা বর্ণনাতীত। কুরআনকে একত্রিতকরণ ও মুখস্থকরণ এবং প্রচার ও ৬/৬/৬/.9111100119..0011)

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।