(00171691715 সুরা ২৪ ৪ নূর ১৭৪ পারা ১৮ ইব্ন আবী হাশামা (রহঃ), সুফিয়ান ইব্ন হুসাইন (রহঃ) এবং বিজ্ঞজনদের আরও অনেকে তাদের তাফসীরে এরূপ মতামত ব্যক্ত করেছেন । মাসজিদ নির্মাণ করা, ওর আদব ও সম্মান করা এবং ওকে সুগন্ধময় ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বহু হাদীস এসেছে, যেগুলিকে আমি একটি পৃথক কিতাবে লিপিবদ্ধ করেছি। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহর । এখানেও অল্প বিস্তর বর্ণনা করছি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন! তারই উপর আমাদের ভরসা । আমীরুল মু'মিনীন উসমান (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন ৪ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মাসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ওর মত ঘর নির্মাণ করবেন (ফাতহুল বারী ১/৬৪৮, মুসলিম ১/৩৭৮) উমার ইব্ন খাত্তাব (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ যে ব্যক্তি একটি মাসজিদ নির্মাণ করে যাতে আল্লাহর যিকর করা হয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। (ইব্ন মাজাহ ১/২৪৩, নাসাঈ ২/৩১) আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মহল্লায় মাসজিদ নির্মাণ করার এবং ওকে পবিত্র ও সুগন্ধময় করে রাখার নির্দেশ দিয়েছেন। (আহমাদ ৫/১৭, ৬/২৭৯, তিরমিযী ৩/২০৬, ইব্ন মাজাহ ১/২৫০, আবু দাউদ ১/৩১০-সামুরাহ ইবৃন যুন্দুব) উমার (রাঃ) বলেন £ তোমরা লোকদের জন্য মাসজিদ নির্মাণ কর যেখানে আল্লাহর ইবাদাত করা হবে । কিন্তু সাবধান! সজ্জিত করার জন্য লাল ও হলুদ রং ব্যবহার করবেনা, যাতে মানুষ ফিতনায় না পড়ে। (ফাতহুল বারী ১/৬৪২) ইব্ন আব্বাস রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ উচু ও পাকা করে মাসজিদ নির্মাণ করতে আমি আদিষ্ট হইনি । (আবূ দাউদ ১/৩১০) আনাস (োঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ কিয়ামাত সংঘটিত হবেনা যে পর্যন্ত না লোকেরা মাসজিদগুলির ব্যাপারে পরস্পর একে অপরকে প্রদর্শনের জন্য ও গর্ব করার জন্য তৈরী করবে। (আহমাদ ৩/১৩৪, আবূ দাউদ ১/৩১১, নাসাঈ ২/৩২, ইব্ন মাজাহ ১/২৪৪) বুরাইদাহ্ রোঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক তার হারানো উট খুঁজতে মাসজিদে এসে বলে ৪ আমার একটি লাল বর্ণের হারানো উটের কেহ কোন ৬/৬/৬/.9111100119..0011)
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।