(0017161715 সুরা ২৪ ঃ নূর ১৫৮ পারা ১৮ ৮ ০0 ৩০ 1655 শ 001 141 9 অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের সামনে যাবার অনুমতি দেয়া হয়েছে, যারা এখনো মহিলাদের বিশেষ গুণাবলী সম্পর্কে ওয়াকিফহাল নয়, মহিলাদের প্রতি যাদের লোলুপ দৃষ্টি এখনো পতিত হয়না । তবে হ্যা, যদি তারা এমন বয়সে পৌছে যে, মহিলাদের সুশ্রী হওয়া বা বিশ্রী হওয়ার পার্থক্য তারা বুঝতে পারে এবং তাদের সৌন্দর্যে তারা মুগ্ধ হয়ে যায় তাহলে তাদের থেকেও পর্দা করতে হবে, যদিও তারা পুর্ণ যৌবনে পদার্পণ নাকরে। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ তোমরা মহিলাদের কাছে আসা-যাওয়া হতে বেঁচে থাক। প্রশ্ন করা হল ৪ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! দেবর ও ভাসুর সম্পর্কে আপনার মত কি? উত্তরে তিনি বলেন ঃ দেবর ও ভাসুরতো মৃত্যু (সমতুল্য)। (ফাতহুল বারী ৫/২৪২, মুসলিম ৪/১১৭১) এরপর মহান আল্লাহ বলেন ৪ 44৫ 31) 4 মহিলারা যেন তাদের গোপন আভরণ প্রকাশের উদ্দেশে সজোরে পদক্ষেপ না করে। অজ্ঞতার যুগে এরূপ হত যে, মহিলারা চলার সময় যমীনের উপর সজোরে পা ফেলত যাতে পায়ের অলংকার বেজে উঠে । ইসলামে এরূপ করা নিষিদ্ধ হয়ে যায়। সুতরাং নারীদেরকে প্রতিটি এমন কাজ থেকে নিষেধ করে দেয়া হয় যাতে তাদের গোপন আভরণ প্রকাশ পেয়ে না যায়। তাই তার জন্য আতর ও সুগন্ধি মেখে বাইরে বের হওয়াও নিষিদ্ধ, যাতে সুগন্ধির কারণে তাদের মনে কোন কিছুর কামনা বাসনা জাগতে না পারে। আবু মুসা রোঃ) হতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ প্রত্যেক চক্ষু ব্যভিচারী । যখন নারী আতর মেখে, ফুল পরে, সুগন্ধি ছড়িয়ে পুরুষদের কোন মাজলিসের পাশ দিয়ে গমন করে তখন সে এরূপ এরূপ (অর্থাৎ ব্যভিচারিণী)। (তিরমিধী ৮/৭০, আবু দাউদ ৪/৪০০, নাসাঈ ৮/১৫৩) এরই আলোকে এ কথাও বলা হয়েছে যে, মহিলারা রাস্তার মাঝখান দিয়ে চলাফিরা করবেনা । কারণ এতে চরিত্রহীন স্বেচ্ছাচারী নারীদের আচরণ প্রকাশ পায়। আবূ উসাইদ আনসারী (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মাসজিদ থেকে আসার সময় পথে পুরুষ ও ৬/৬/৬/.9111100119..0011)
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।