Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 06
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২৪ ঃ নূর ১৪৬ পারা ১৮ চাচ্ছেন। তাকে ভিতরে ডেকে নাও। এক লোক বাইরে এসে দেখে যে, তিনি ফিরে গেছেন। লোকটি গিয়ে উমারকে (রাঃ) এ খবর দিল । পরে উমারের (রাঃ) সাথে আবু মুসার (রাঃ) সাক্ষাৎ হলে উমার (রাঃ) তাকে জিজ্ঞেস করেন £ আপনি ফিরে গিয়েছিলেন কেন? উত্তরে আবু মুসা (রাঃ) বলেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ এই যে, তিনবার অনুমতি প্রার্থনার পরেও অনুমতি না পেলে ফিরে আসতে হবে। আপনার ওখানে গিয়ে আমি ভিতরে প্রবেশের জন্য তিনবার অনুমতি চেয়েছিলাম । কিন্তু কোন সাড়া না পেয়ে হাদীসের উপর আমল করে ফিরে এসেছি। উমার (রাঃ) তখন তাকে বলেন ঃ আপনি এ হাদীসের পক্ষে সাক্ষী নিয়ে আসুন, অন্যথায় আমি আপনাকে শাস্তি দিব। আবু মুসা (রাঃ) ফিরে এসে আনসারের এক দলের কাছে হাযির হন এবং তাদের সামনে ঘটনাটি বর্ণনা করেন। আনসারগণ বলেন ৪ এটাতো সাধারণ মাসআলা । নিশ্চয়ই রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ কথা বলেছেন এবং আমরা শুনেছি। আমরা আমাদের মধ্যকার সবচেয়ে অল্প বয়সী ছেলেটিকেই আপনার সাথে পাঠাচ্ছি। সেই সাক্ষ্য দিয়ে আসবে । অতঃপর আবু সাঈদ খুদরী (রাঃ) গেলেন এবং উমারকে রোঃ) বললেন ঃ আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম হতে এ কথা শুনেছি। এ সময় উমার (রাঃ) আফসোস করে বলেন ৪ বাজারের লেন-দেন আমাকে এই মাসআলা থেকে উদাসীন রেখেছে । (তাবারী ১৯/১৪৪) ইমাম আহমাদ (রহঃ) বলেন £ আনাস (রাঃ) হতে অথবা অন্য কেহ হতে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সা*দ ইব্‌ন উবাদাহর (রাঃ) কাছে (তার বাড়ীতে প্রবেশের) অনুমতি চান। তিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। সা'দ (রাঃ) উত্তরে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্নাহ বলেন। কিন্ত তিনি এমন নিম্ন স্বরে বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তা শুনতে পাননি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তিনবার সালাম দেন এবং তিনবারই একই অবস্থা ঘটে । এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সেখান থেকে ফিরে আসতে শুরু করেন। এ দেখে সা'দ (রাঃ) তার পিছনে দৌড়ে এসে বলেন ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আপনার প্রত্যেক সালামের শব্দই আমার কানে পৌঁছেছে এবং প্রত্যেক সালামের আমি জবাবও দিয়েছি, কিন্তু আপনার দু'আ ও বারাকাত বেশী প্রাপ্তির আশায় এমন স্বরে সালামের জবাব দিয়েছি যেন আপনার কানে না পৌঁছে। সুতরাং মেহেরবানী করে এখন আমার বাড়ী ফিরে ৬/৬/৬/.9111100119..0011)

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।