Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 06
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২৪ ঃ নূর ১২৭ পারা ১৮ দেন। কিন্তু তিনি বলেন ৪ আমি তাকে কি জবাব দিব তা বুঝতে পারছিনা । তখন আমি আমার মাকে লক্ষ্য করে বললাম £ আপনি আমার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে উত্তর দিন । কিন্তু তিনিও বলেন £ আমি তাকে কি উত্তর দিব তা খুঁজে পাচ্ছিনা । তখন আমি নিজেই জবাব দিতে শুরু করলাম। আমার বয়সতো তেমন বেশী ছিলনা এবং কুরআনও আমার বেশী মুখস্থ ছিলনা । আমি বললাম ঃ আপনারা সবাই একটা কথা শুনেছেন এবং মনে স্থান দিয়েছেন । আর হয়তো ওটা সত্য বলেই মনে করেছেন। এখন আমি যদি বলি যে, আমি এই বেহায়াপনা কাজ হতে সম্পূর্ণরূপে মুক্ত এবং আল্লাহ তাআলা খুব ভাল জানেন যে, আমি আসলেও এ পাপ থেকে সম্পূর্ণরূপেই মুক্ত, কিন্ত আপনারা আমার কথা বিশ্বাস করবেননা । আর আমি যদি এটা স্বীকার করে নিই, অথচ আল্লাহ তাআলা খুব ভাল জানেন যে, আমি সম্পূর্ণরূপে নিস্পাপ, তাহলে আপনারা আমার কথা মেনে নিবেন। এখন আমার ও আপনাদের দৃষ্টান্ততো সম্পূর্ণরূপে আবু ইউসুফের 00557785754 ৩৬৮ ৩ ৫০১এ০া পট ৩2 সুতরাং পুর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছ সেই বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্য স্থল। (সূরা ইউসুফ, ১২ ৪ ১৮) এটুকু বলেই আমি পাশ পরিবর্তন করি এবং আমার বিছানায় শুইয়ে পড়ি। আল্লাহর শপথ! আমার দৃঢ় বিশ্বাস ছিল যে, যেহেতু আমি পবিত্র ও দোষমুক্ত, সেহেতু আল্লাহ তা'আলা আমার দোষমুক্ত থাকার কথা স্বীয় রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে অবহিত করবেন । কিন্ত আমি এটা কল্পনাও করিনি যে, আমার ব্যাপারে কুরআনের আয়াত অবতীর্ণ হবে এবং এ বিষয়টি চিরদিনের জন্য লোকেরা পাঠ করতে থাকবে । আমি নিজেকে অতি নগণ্য মনে করতাম এবং ভাবিনি যে, আমার ব্যাপারে মহান আল্লাহর কালাম অবতীর্ণ হতে পারে। তবে হ্যা, বড় জোর আমার ব্যাপারে এরূপ হতে পারে যে, আল্লাহ স্বীয় নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে হয়ত স্বপ্রযোগে আমার দোষমুক্ত হওয়ার কথা জানিয়ে দিবেন। আল্লাহর শপথ! তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম নিজের জায়গা থেকে সরেননি এবং বাড়ীর কোন লোকও বাড়ী হতে বের হননি এমতাবস্থায় তার উপর অহী অবতীর্ণ হতে শুরু করে। তার মুখমগ্তলে এসব নিদর্শন প্রকাশ পায় যা অহীর সময় প্রকাশিত হয়ে থাকে। তার ললাট হতে ঘামের পবিত্র ফৌটা পতিত হতে থাকে । কঠিন শীতের সময়ও অহী অবতীর্ণ হওয়ার সময় ওর গুরুভারের কারণে এ অবস্থাই প্রকাশ পেত। অহী অবতীর্ণ ৬/৬/৬/.9111100119..0011)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।