(0017161715 সুরা ২৪ $ নূর ১২৬ পারা ১৮ করেন ঃ হে সাদ ইবৃন উবাদা (রাঃ)! আপনি মিথ্যা বললেন। আমরা অবশ্যই তাকে হত্যা করব । আপনি মুনাফিক বলেই মুনাফিকদের পক্ষপাতিত্ব করছেন। তখন আউস এবং খাযরাজ গোত্র একে অপরের বিরুদ্ধে মুকাবিলার জন্য প্রস্তুত হয়ে যায় এবং রাসূল সান্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উপস্থিতিতেই আউস ও খাযরাজ গোত্রদ্য়ের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়। রাসূলুল্লাহ সান্রান্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মিম্বরের উপর থেকেই তাদেরকে থামাতে থাকেন। অবশেষে উভয় দল নীরব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম নিজেও নীরবতা অবলম্বন করেন । এই তো ছিল সেখানকার ঘটনা । আর আমার অবস্থা এই ছিল যে, সারা দিন আমার কান্নাকাটি করেই কেটে যায় এবং রাতেও আমার ঘুম ছিলনা । আমার পিতা-মাতা ধারণা করলেন যে, এ কান্না আমার কলিজা ফেড়েই ফেলবে । বিষণ্ন মনে আমার পিতা-মাতা আমার নিকট বসেছিলেন এবং আমি কীদছিলাম। এমন সময় আনসারের একজন মহিলা আমাদের নিকট আগমন করে এবং সেও আমার সাথে কাদতে শুরু করে। আমরা সবাই এভাবেই বসেছিলাম, এমতাবস্থায় আকস্মিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সেখানে আগমন ঘটে । তিনি সালাম দিয়ে আমার পাশে বসে পড়েন । আল্লাহর শপথ! যখন থেকে এই অপবাদ ছড়িয়ে পড়ে তখন থেকে এ দিনের পূর্ব পর্যন্ত তিনি আমার পাশে বসেননি। এক মাস অতিক্রান্ত হয়েছিল। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের অবস্থা এরূ্পই ছিল । এ সময়ের মধ্যে তার উপর কোন অহী অবতীর্ণ হয়নি। অতএব কোন সিদ্ধান্তেও তিনি পৌঁছতে পারেননি । বসে বসেই তিনি তাশাহহুদ পাঠ করেন। অতঃপর বলেন ঃ হে আয়িশা! তোমার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে, তুমি যদি সত্যিই সতী-সাধ্বী থেকে থাক তাহলে আল্লাহ তাআলা তোমার পবিত্রতা ও সতীত্বের কথা প্রকাশ করে দিবেন। আর যদি প্রকৃতই তুমি কোন পাপে জড়িয়ে পড়ে থাক তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছে ক্ষমা প্রার্থনা কর এবং তাওবাহ কর। কারণ বান্দা যখন কোন পাপ কাজে লিপ্ত হবার পর তা স্বীকার করে আন্মাহর দিকে ঝুঁকে পড়ে ও তার কাছে ক্ষমা চায় তখন তিনি তাকে ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এটুকু বলার পর নীরব হয়ে যান। তার এ কথা শুনেই আমার কান্না বন্ধ হয়ে যায় । অশ্রু শুকিয়ে যায়। এমন কি এক ফৌটা অশ্রুও চোখে ছিলনা । আমি আমার পিতাকে বললাম যে, তিনি যেন আমার পক্ষ থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে জবাব ৬/৬/৬/.9111100119..0011)
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।