(0017161715 সুরা ২৪ ঃ নূর ১২৪ পারা ১৮ সাখর ইবন আমিরের কন্যা । তার পুত্রের নাম ছিল মিসতাহ ইব্ন উশাশাহ ইব্ন 'আব্বাদ ইবনুল মুত্তীলিব। আমরা যখন বাড়ী ফিরছিলাম তখন উম্মে মিসতাহর পা তার কাপড়ে জড়িয়ে পড়ে এবং স্বতঃস্ফুর্তভাবে তার মুখ দিয়ে বেরিয়ে পড়ে যে, মিসতাহ্ ধ্বংস হোক । এটা আমার কাছে খুবই খারাপ বোধ হল । আমি তাকে বললাম £ আপনি খুব খারাপ কথা উচ্চারণ করলেন, সুতরাং তাওবাহ করুন। আপনি এমন লোককে গালি দিলেন যে বদরের যুদ্ধে অংশ গ্রহণ করেছে । তখন উম্মে মিসতাহ বললেন £ হে সরলমনা মেয়ে! তুমি কি কিছুই খবর রাখনা? আমি বললাম ৪ ব্যাপার কি? তিনি উত্তরে বললেন ঃ যারা তোমার উপর অপবাদ আরোপ করেছে তাদের মধ্যে সেও একজন। তার এ কথায় আমি খুবই বিস্ময়বোধ করি এবং আমি আরও অসুস্থ হয়ে যাই। বাড়ি ফিরে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আমার নিকট আগমন করেন এবং সালাম দিয়ে আমার অবস্থা জিজ্ঞেস করেন। আমি তাকে বললাম £ আমাকে আপনি কি আমার পিতার বাড়ী যাওয়ার অনুমতি দিবেন? আমার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানা । তিনি অনুমতি দিলেন এবং আমি পিতার বাড়ী চলে গেলাম । আম্মাকে জিজ্ঞেস করলাম £ আম্মাজান! লোকদের মধ্যে আমার সম্পর্কে কি কথা ছড়িয়ে পড়েছে? উত্তরে তিনি বলেন ৪ তুমি শান্ত হও! এটাতো খুবই সাধারণ ব্যাপার । এতে তোমার মন খারাপ করার কোনই কারণ নেই। যে স্বামীর কাছে তার কয়েকজন স্ত্রীর মধ্যে কোন একজন স্ত্রী খুবই প্রিয় হয় সেখানে এরূপ ঘটনা ঘটে যাওয়া মোটেই অস্বাভাবিক নয় । আমি বললাম £ সুবহানাল্লাহ! তাহলে সত্যিই লোকেরা আমার সম্পর্কে এরূপ গুজব রটিয়ে বেড়াচ্ছে? তখন আমি শোকে ও দুঃখে এত মুষড়ে পড়ি যে, তা ভাষায় প্রকাশ করা যায়না । তখন থেকে যে আমার কান্না শুরু হয়, সারা রাত এভাবেই কেটে যায়। এক মুহুর্তের জন্যও আমার অশ্রু বন্ধ হয়নি। দিনেও এ একই অবস্থা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে অহী আসতে বিলম্ব হয়। তাই তিনি আলী (রোঃ) ও উসামাহ ইব্ন যায়িদকে (রাঃ) ডেকে পাঠান। তিনি আমাকে পৃথক করে দিবেন কিনা এ বিষয়ে এ দু'জনের সাথে পরামর্শ করেন। উসামাহতো (রাঃ) স্পষ্টভাবে বলে দেন ঃ হে আন্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আপনার এ স্ত্রীর কোন মন্দগুণ আমার জানা নেই। আমাদের হৃদয় তার মহব্বত, মর্যাদা ও ভদ্রতার সাক্ষ্য দেয়ার জন্য সদা বিদ্যমান। তবে আলী (রাঃ) বলেন ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আল্লাহ তা'আলার পক্ষ থেকে আপনার উপর ড/৬/৬/.9111100119..0011)
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।