(0017161715 সুরা ২৪ £ নূর ১২৩ পারা ১৮ এখানে পৌছে যান। একজন ঘুমন্ত মানুষকে দেখে তিনি গভীর দৃষ্টিতে তাকালেন । পর্দার হুকুম নাযিল হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন বলে দেখা মাত্রই চিনে ফেলেন এবং উচ্চ স্বরে তার মুখ দিয়ে 4 ঘা ১৯৯1 বেরিয়ে পড়ে। তার এ শব্দ শোনা মাত্রই আমার চোখ খুলে যায় এবং আমি চাদর দিয়ে আমার মুখ ঢেকে ফেলে নিজেকে সামলে নিই । তৎক্ষণাৎ তিনি তার উটটি বসিয়ে দেন এবং আমি উঠে উটের উপর সওয়ার হয়ে যাই। তিনি উটকে উঠিয়ে চালাতে শুরু করেন। আল্লাহর শপথ! তিনি আমার সাথে কোন কথা বলেননি এবং আমিও তার সাথে কোন কথা বলিনি। 4) | ছাড়া আমি তার মুখে অন্য কোন কথা শুনিনি। দুপুর নাগাদ আমরা আমাদের যাত্রীদলের সাথে একত্রিত হই। এটুকু ঘটনাকে কেন্দ্র করেই ধ্বংসপ্রাপ্তরা তিলকে তাল করে প্রচার শুরু করে দেয়। তাদের মধ্যে সবচেয়ে বড় ও বাড়িয়ে বাড়িয়ে কথা রচনাকারী ছিল আবদুল্লাহ ইব্ন উবাই ইব্ন সালুল। মাদীনায় এসেই আমি অসুস্থ হয়ে পড়ি এবং এক মাস পর্যন্ত রোগে ভুগতে থাকি ও বাড়ীতেই অবস্থান করি। আমি নিজেও কিছু শুনিনি এবং কেহ আমাকে কোন কথাও বলেনি । আলোচনা সমালোচনা যা কিছু হচ্ছিল তা লোকদের মধ্যেই হচ্ছিল । আমি ছিলাম এ থেকে সম্পূর্ণরূপে বে- খবর ৷ তবে মাঝে মাঝে এরূপ ধারণা আমার মনে জেগে উঠত যে, আমার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের যে প্রেম ও ভালবাসা ছিল তা কেন কমে যাচ্ছে? অন্যান্য সময় আমি রোগাক্রান্তা হলে তিনি আমার প্রতি যে ভালবাসা দেখাতেন, এই রোগের অবস্থায় আমি তা দেখতে পেতামনা । তিনি আমার কাছে আসতেন, সালাম দিতেন এবং অবস্থা জিজ্ঞেস করতেন। এছাড়া তিনি আর কিছু বলতেননা। এতে আমি অত্যন্ত দুঃখ পেতাম। কিন্তু অপবাদদাতাদের অপবাদ সম্পর্কে আমি ছিলাম সম্পূর্ণ অনবহিত । এঁ সময় পর্যন্ত আমাদের বাড়ীতে পায়খানা নির্মিত হয়নি এবং আরাবদের গমন করতাম । স্ত্রীলোকেরা সাধারণতঃ রাতেই যেত। বাড়ীতে পায়খানা তৈরী করতে মানুষ সাধারণভাবে ঘৃণাবোধ করত । অভ্যাসমত আমি উম্মে মিসতাহ বিন্ত আবি রুহম ইবনুল মুত্তালিব ইব্ন আবৃদ মানাফের সাথে প্রাকৃতিক প্রয়োজন পুরা করার জন্য গমন করি। এ সময় আমি খুবই দুর্বল হয়ে পড়েছিলাম । এই উম্মে মিস্তাহ আমার আব্বার খালা ছিলেন। তার মা ছিল ৬/৬/৬/.9111100119..0011)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।