(00171617105 সুরা ২৪ ৪ নূর ১২২ পারা ১৮ পেরেছেন। আমি তাদের প্রত্যেকের কাছ থেকেই এ ঘটনা জানতে পেরেছি যারা আয়িশার (রাঃ) নিজ মুখ থেকে শুনেছেন এবং সেই বর্ণনা একজন থেকে অন্য জনের কাছে একই রকম শুনেছি। তারা বলেন যে, রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা (রাঃ) বলেন ঃ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম কোন যুদ্ধে অথবা সফরে যাওয়ার সময় তিনি তার স্ত্রীদের নামে লটারী করতেন । লটারীতে যার নাম উঠত তাকে তিনি সাথে নিয়ে যেতেন। ঘটনাক্রমে এক যুদ্ধে গমনের সময় লটারীতে আমার নাম উঠে । আমি তার সাথে গমন করি। এটা পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পরের ঘটনা । যখন যাত্রীদল কোন জায়গায় অবতরণ করত তখন আমার হাওদাহ নামিয়ে নেয়া হত। আমি হাওদাহর মধ্যেই বসে থাকতাম । আবার যখন কাফেলা চলতে শুরু করত তখন আমার হাওদাহটি উদ্ট্রের উপর উঠিয়ে দেয়া হত। এভাবে আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাই। যুদ্ধ শেষে আমরা মাদীনার পথে ফিরতে শুরু করি। আমরা মাদীনার নিকটবর্তী হলে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করা হয় এবং এরপর আবার যাত্রার ঘোষণা দেয়া হয় । আমি প্রাকৃতিক প্রয়োজন সমাধা করার উদ্দেশে বের হয়ে পড়ি এবং সেনাবাহিনীর তাবু থেকে কিছু দূরে গিয়ে প্রাকৃতিক প্রয়োজন সমাধা করে দেখি যে, গলায় হারটি নেই। আমি তখন হার খোজার জন্য আবার ফিরে যাই এবং হারটি খুঁজতে থাকি এবং এ জন্য কিছুটা সময় পার হয়ে যায়। ইত্যবসরে সেনাবাহিনী যাত্রা শুরু করে দিল। যে লোকগুলো আমার হাওদাহ উঠিয়ে নিত তারা মনে করল যে, আমি হাওদাহর মধ্যেই রয়েছি, তাই তারা আমার হাওদাহটি উটের পিঠে উঠিয়ে নিল এবং চলতে শুরু করল। এটা স্মরণ রাখার বিষয় যে, এ হতনা । তাই হাওদাহ বহনকারীরা হাওদাহর মধ্যে আমার থাকা না থাকা টেরই পেলনা। তাছাড়া আমি ছিলাম এঁ সময় খুবই অল্প বয়সী মেয়ে। মোট কথা, দীর্ঘক্ষণ পর আমি আমার হারানো হারটি খুঁজে পেলাম । সেনাবাহিনীর বিশ্রামস্থলে পৌছে আমি কোন মানুষের নাম নিশানাও পেলামনা । আমি এ জায়গায় পৌঁছলাম যেখানে আমার উটটি বসা ছিল। সেখানে আমি এ অপেক্ষায় বসে পড়লাম যে, সেনাবাহিনী সামনে অগ্রসর হয়ে যখন আমার না থাকার খবর পাবে তখন অবশ্যই এখানে লোক পাঠাবে । বসে বসে আমার ঘুম এসে যায়। ঘটনাক্রমে সাফওয়ান ইব্ন মুআত্তাল সুলামী যাকওয়ানী (রাঃ) যিনি সেনাবাহিনীর পিছনে ছিলেন এবং শেষ রাতে চলতে শুরু করেছিলেন, সকালে ৬/৬/৬/.9111100119..0011)
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।