Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 06
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(00171617105 সুরা ২৪ ৪ নূর ১২০ পারা ১৮ কি বিচ্ছেদ ঘটাতে হবে? এর উত্তর দিতে আমি সক্ষম না হয়ে ইব্‌ন উমারের (রাঃ) নিকট হাযির হই এবং তাকে মাসআলাটি জিজ্ঞেস করি। তিনি উত্তরে বলেন ৪ সুবহানাল্লাহ! ঠিক এই প্রশ্নই ইতোপূর্বে অমুক ইব্‌ন অমুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে করেছিল । সে বলেছিল £ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! কোন লোক তার স্ত্রীকে কোন মন্দ কাজে লিপ্ত অবস্থায় পেয়ে যদি মুখ দিয়ে কোন কথা বের করে তাহলে সেটাও লজ্জার কথা, আবার যদি নীরব থাকে তাহলে সেটাও খুবই দুঃখজনক নীরবতা । সুতরাং এমতাবস্থায় কি করা যায়? এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম নীরব থাকেন। লোকটি আবার এসে বলে ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনাকে যে প্রশ্নটি করেছি সেটা স্বয়ং আমারই ঘটনা । তখন আল্লাহ তা'আলা সুরা নূরের এই আয়াতগুলি অবতীর্ণ করেন। তিনি লোকটিকে উপদেশ দিতে শুরু করেন এবং স্মরণ করিয়ে দেন যে, আখিরাতে আল্লাহর শাস্তি দুনিয়ার শাস্তি থেকে অনেক কঠিন । তখন লোকটি বলল £ যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ! আমি আপনার কাছে মিথ্যা বলিনি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মাহিলাটির দিকে ফিরে আল্লাহর কথা স্মরণ করিয়ে বলেন £ আখিরাতের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি খুবই হালকা । মহিলাটি তখন বলল ঃ আল্লাহর শপথ যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন! সে মিথ্যা বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ লোকটিকে দিয়ে শুরু করলেন যে চারবার শপথ করে তার কথার সত্যতার ব্যাপারে সাক্ষ্য দিল এবং পঞ্চমবার সে সাক্ষ্য প্রদান করল যে, সে যদি মিথ্যা বলে থাকে তাহলে তার উপর যেন আল্লাহর অভিশাপ (লা'নত) বর্ষিত হয়। এরপর তিনি মহিলাটির দিকে ফিরলেন । সেও চারবার শপথ করে বলল যে, সে মিথ্যা বলেনি । পঞ্চমবার সে বলল যে, সে যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে যেন তার উপর আল্লাহর গযব পতিত হয়। এরপর তিনি তাদের উভয়কে পৃথক করে দেন। (আহমাদ ২/১৯, নাসাঈ ৬/৪১৪, ফাতহুল বারী ৯/৩৬৭, মুসলিম ২/১১৩০) ১১। যারা এই অপবাদ রচনা ; , , রঃ করেছে তারাতো তোমাদেরই: 5৮ ০৮1 91. একটি দলঃ এটাকে তোমরা] »,, ৮ ড %. মনে করনা; বরং এটাতো ৬/৬/৬/.9111100119..0011)

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।