Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 06
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২৪ ঃ নূর ১১৯ পারা ১৮ করেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন $ তুমি সাক্ষী হাযির কর, অন্যথায় তোমার পিঠে হদ লাগানো হবে । তখন হিলাল (রাঃ) বলেন ঃ এ আল্লাহর শপথ যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন! আমি যা বলেছি তা সত্য বলেছি এবং শাস্তি থেকে আমার পিঠকে রক্ষা করার জন্য নিশ্চয়ই আল্লাহ অহী প্রেরণ করবেন। এর একটু পরেই জিবরাঈল (আঃ) অহীসহ অবতরণ করেন এবং তিনি পাঠ করেন £ ৩৪০৩5 সে অবশ্যই সত্যবাদী । (সুরা নূর, ২৪ ৪ ৬) অহী নাযিল হওয়া শেষে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদের উভয়কে চলে আসার জন্য খবর পাঠান । হিলাল (রাঃ) তার বক্তব্য পেশ করার পর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বললেন ঃ আল্লাহ জানেন যে, তোমাদের দু'জনের একজন মিথ্যাবাদী । সে কি তাওবাহ করবে? তখন হিলালের স্ত্রীও উঠে দীড়ালো এবং তার পক্ষের সাফাই দিল। যখন এ মহিলা পঞ্চমতম সময়েও তার নির্দোষ হওয়ার কথা বলতে যাচ্ছিল তখন তারা বললেন ৪ তুমি যদি পঞ্চমবারও তোমার নির্দোষ হওয়ার কথা বল এবং তা যদি মিথ্যা হয় তাহলে মনে রেখ যে, তোমার উপর আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যাবে। ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন ঃ এ কথা শুনে এ মহিলা কিছুক্ষণের জন্য থমকে যায় এবং আমরা মনে করেছিলাম যে, সে তার মনোভাবের পরিবর্তন করেছে। কিন্তু একটু পরেই সে বলল £ আজ আমি আমার গোত্রের লোকদেরকে অপমানিত করবনা । অতঃপর সে তার পক্ষে সাফাই দিয়েই ফেলল । তখন রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন £ তার সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা কর। যদি এ সন্তানের চোখ দেখতে সুরমা দেয়া চোখের মত মনে হয়, ছড়ানো পাছা এবং মোটা নলাবিশিষ্ট হয় তাহলে এ সন্তান হবে শারিক ইব্‌ন সাহমার । বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর দেখা গেল যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বর্ণনা করেছিলেন এ শিশুটি দেখতে ঠিক তেমনটি হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন £ যদি আল্লাহর কিতাবে উল্লেখ না থাকত তাহলে তার ব্যাপারটি আমি দেখে নিতাম। এ বর্ণনাটি ইমাম বুখারীর (রহঃ)। কিন্তু ইব্ন আব্বাসের (রাঃ) অন্য বর্ণনা থেকে এখানে ঘটনার উল্লেখ করা হয়েছে। (ফাতহুল বারী ৮/৩০৩, তিরমিযী ৫/১৭০) সাঈদ ইব্‌ন যুবাইর (রহঃ) বলেন, ইব্‌ন যুবাইরের (রাঃ) গভর্নর থাকা অবস্থায় আমাকে জিজ্ঞেস করা হয় ঃ পরস্পর লা'নতকারী বা লি'আনকারী স্বামী-স্ত্রীর মাঝে ৬/৬/৬/.9111100119..0011)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।