Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 06
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২৪ £ নূর ১১৮ পারা ১৮ সত্যবাদিতার কারণে পরকালের শাস্তি হতেও তিনি আমাকে রক্ষা করবেন। অতঃপর পঞ্চমবারের ভাষাও তিনি মুখ দিয়ে বের করেন। এরপর তার স্ত্রীকে বলা হল £ তুমি চারবার শপথ করে বল যে, তোমার স্বামী মিথ্যাবাদী । চারবার সে শপথ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে পঞ্চমবারের বাক্য উচ্চারণ করা হতে বিরত রাখেন এবং যেমনভাবে হিলালকে (রাঃ) বুঝিয়েছিলেন, অনুরূপভাবে তাকেও বুঝাতে লাগলেন। ফলে তার অবস্থার কিছু পরিবর্তন পরিলক্ষিত হল। পঞ্চমবারের কালেমাটি উচ্চারণ করা হতে সে যবানকে সামলে নিল। এমন কি মনে হল যেন সে তার অপরাধ স্বীকার করেই ফেলবে । কিন্তু শেষে সে বলল ঃ চিরদিনের জন্য আমি আমার কাওমকে অপমানিত করতে পারিনা । অতঃপর সে বলে ফেললো ঃ যদি আমার স্বামী সত্যবাদী হয় তাহলে আমার উপর আন্মাহর গযব পতিত হবে । সুতরাং রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদের দু'জনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেন এবং নির্দেশ দেন যে, তার গর্ভে যে সন্তান জন্ুগ্হণ করবে তার সম্পর্ক যেন হিলালের (রাঃ) দিকে লাগানো না হয়। আর এ সন্তানকে অবৈধ সন্তানও যেন বলা না হয়। যে তাকে অবৈধ সন্তান বলবে বা এ স্ত্রীর উপর অপবাদ আরোপ করবে তাকে অপবাদের শাস্তি দেয়া হবে। তিনি এই ফাইসালাও দেন যে, তার পানাহারের দায়িত্ব তার স্বামীর উপর অর্পিত হবেনা । কেননা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়া হয়েছে। তালাকও হয়নি এবং স্বামী মৃত্যুবরণও করেনি । তিনি আরও বললেন ঃ শিশুর চুলের বর্ণ যদি লালচে হয় এবং পায়ের গোছা চিকন হয় তাহলে জানবে যে, ওটা হিলালের (রাঃ) সন্তান। আর যদি তার চুল কোকড়ানো হয়, পায়ের গোছা মোটা হয় এবং নিতম্ব ছড়ানো হয় তাহলে এ শিশুকে এ ব্যক্তির মনে করবে যার সাথে তাকে অপবাদ দেয়া হয়েছে। সন্তান ভূমিষ্ট হলে দেখা গেল যে, সে এ খারাপ গুণ বিশিষ্ট ছিল যা অপবাদের সত্যতার নিদর্শন ছিল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ “যদি এই মাসআলাটি কসমের সাথে জড়িত না থাকত তাহলে অবশ্যই আমি মহিলাটিকে হদ লাগাতাম। ইকরিমাহ (রহঃ) বলেন £ এই ছেলেটি বড় হয়ে মিসরের গভর্নর হয়েছিল৷ তার মায়ের সাথে তার সম্পর্ক লাগানো হত এবং তার কোন পিতৃ পরিচয় ব্যবহৃত হতনা । (আবু দাউদ ২/৬৮৮) এ হাদীসটি সহীহ বুখারীতেও রয়েছে। তাতে আছে যে, হিলাল ইব্‌ন উমাইয়া (রাঃ) তার স্ত্রীর উপর শারিক ইব্‌ন সাহমার সাথে ব্যভিচারের অপবাদ আরোপ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সামনে তা বর্ণনা ৬/৬/৬/.9111100119..0011)

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।