Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 06
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২৪ ঃ নূর ১১৭ পারা ১৮ সাল্লাম! আমি দেখছি যে, আমার কথা আপনার স্বভাব বিরুদ্ধ হয়েছে। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে, আমি সত্যবাদী এবং আল্লাহ এটা ভালরূপেই জানেন। কিন্তু তিনি সাক্ষী হাযির করতে অপারগ ছিলেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে চাবুক মারার নির্দেশ দিতে উদ্যত হচ্ছিলেন এমন সময় অহী অবতীর্ণ হতে শুরু করল। সাহাবীগণ তার মুখমন্ডল দেখে বুঝতে পারলেন যে অহী নাধিল হচ্ছে। তা ছিল ১.০ ১১৫০১ ৮৫ চা 95-8৮ তে ০৩৩ ৮3 ৮৫৯13) ০5 ৩৮৪ এ]. ১৬৪ ৮ এবং যারা নিজেদের স্রীর এতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাদের কোন সাক্ষী নেই, তাদের এত্যেকের সাক্ষ্য এই হবে যে, সে আল্লাহর নামে চার বার শপথ করবে । অহী নাযিল শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম হিলালের (রাঃ) দিকে তাকিয়ে বলেন £ আল্লাহ তা'আলা তোমার পথ প্রশস্ত করে দিয়েছেন এবং তোমার মুক্তির ব্যবস্থা করেছেন। সুতরাং তুমি খৃশী হয়ে যাও । তখন হিলাল (রাঃ) বলেন ঃ আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর কাছে আমি এটাই আশা করছিলাম । অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম হিলালের (রাঃ) স্ত্রীকে ডেকে নেন এবং উভয়ের সামনে লি'আনের আয়াত পাঠ করে শুনিয়ে দেন। তিনি তাদেরকে বললেন £ দেখ, আখিরাতের শাস্তি দুনিয়ার তুলনায় অনেক কঠিন । হিলাল (রাঃ) বলতে লাগলেন $ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ! আমি সম্পূর্ণরূপে সত্যবাদী । তার স্ত্রী বলল ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমার স্বামী মিথ্যা কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন £ ঠিক আছে, তোমরা লি'আন কর। হিলালকে (রাঃ) তিনি বললেন ঃ এভাবে চারবার শপথ কর এবং পঞ্চমবারে এইরূপ বল। হিলাল (রাঃ) যখন চারবার শপথ করে ফেলেন এবং পঞ্চমবারের পালা আসে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন ঃ হে হিলাল! আল্লাহকে ভয় কর। দুনিয়ার শাস্তি আখিরাতের তুলনায় খুবই সহজ । পঞ্চমবারে তোমার মুখ দিয়ে কথা বের হওয়া মাত্রই তোমার উপর আল্লাহর শাস্তি ওয়াজিব হয়ে যাবে । তখন তিনি বলেন ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আল্লাহর শপথ! যেভাবে তিনি আমাকে আমার ৬/৬/৬/.9111100119..0011)

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।