Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 06
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(00171617105 সুরা ২৪ ৪ নূর ১০৯ পারা ১৮ আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী সঠিক ফাইসালা করব । একশ' বকরী ও দাসী তুমি ফিরে পাবে এবং তোমার ছেলের উপর একশ' বেত্রাঘাত ও এক বছরকাল দেশান্তর। আর আসলাম গোত্রের উনাইস নামক একটি লোককে তিনি বললেন ঃ হে উনাইস! সকালে তুমি এই লোকটির স্ত্রীর নিকট গমন করবে। যদি সে ব্যভিচারের কথা স্বীকার করে তাহলে তুমি তাকে রজম করবে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কথামত উনাইস সকালে এ মহিলাটির নিকট গমন করল এবং সে ব্যভিচারের কথা স্বীকার করে নেয়ায় তাকে রজম করে দিল। (ফাতহুল বারী ৫/৩৫৫, মুসলিম ৩/১৩২৪) এ হাদীস দ্বারা প্রমাণিত হল যে, অবিবাহিত ব্যভিচারীকে একশ' বেত্রাঘাতের সাথে সাথে এক বছরের জন্য দেশান্তরও করতে হবে । আর যদি সে বিবাহিত হয় এবং বিবাহিত জীবনের স্বাদ গ্রহণ করে থাকে এবং সে যদি পূর্ণ বয়স্ক ও অপ্রকৃতিস্থ না হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। ইমাম মালিক (রহঃ) হতে বর্ণিত আছে যে, উমার (রাঃ) তার এক ভাষণে হামদ ও সানার পর বলেন £ হে লোকসকল! আল্লাহ তা“আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে সত্যসহ প্রেরণ করেছেন এবং তার উপর নিজের কিতাব অবতীর্ণ করেছেন। আল্লাহর এই কিতাবে রজম করার হুকুমের আয়াতও রয়েছে। আমরা তা পাঠ করেছি, মুখস্থ করেছি এবং আমলও করেছি। স্বয়ং রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের যুগেও রজম হয়েছে এবং তার (ইন্তেকালের) পরে আমরাও রজম করেছি। আমি ভয় করছি যে, কয়েক যুগ অতিবাহিত হওয়ার পর না জানি লোকেরা হয়তো বলতে শুরু করবে যে, তারা রজম করার হুকুম আল্লাহর কিতাবে পাচ্ছেনা । আল্লাহ না করুন তারা হয়তো আল্লাহর এই ফার্য কাজকে যা আল্লাহ তার কিতাবে অবতীর্ণ করেছেন, ছেড়ে দিয়ে পথভ্রষ্ট হয়ে যাবে । রজমের সাধারণ হুকুম এ ব্যক্তির উপর প্রযোজ্য হবে যে ব্যভিচার করবে এবং বিবাহিত হবে, সে পুরুষ হোক কিংবা নারীই হোক, যখন তার ব্যভিচারের উপর সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে অথবা সে গর্ভবতী হবে কিংবা স্বীকারোক্তি করবে । (মুঁআত্তা মালিক ২/৮২৩, ফাতহুল বারী ১৩/১৪৮, মুসলিম ৩/১৩১৭) এখানে শুধু প্রযোজ্য অংশটুকুই উল্লেখ করা হল। অপরাধীকে শাস্তি প্রদানের জন্য দুঃখ প্রকাশ না করা এরপর মহান আল্লাহ বলেন ৪ 4]। ০২১ ৬ রা) ০৫ *৬৪ চট আল্লাহর বিধান কার্যকরী করার ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে ৬/৬/৬/.9111100119..0011)

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।