Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 06
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২৪ ঃ নূর ১০৮ পারা ১৮ সূরা নূর এর গুরুত্ব “আমি এই সুরা অবতীর্ণ করেছি" এ কথা দ্বারা এই সুরার ফাযীলাত ও প্রয়োজনীয়তা প্রকাশ করাই উদ্দেশ্য ৷ এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে, অন্যান্য সুরাগুলির গুরুত্ব ও প্রয়োজনীয়তা নেই। মুজাহিদ (রহঃ) ও কাতাদাহ (রহঃ) বর্ণনা করেছেন যে, ৮১৮-০)৪ এর অর্থ হালাল, হারাম, আদেশ, নিষেধ, ওয়াদা ইত্যাদির বর্ণনা, এর মান্যকারী এবং অমান্যকারীদের উত্তম প্রতিদান অথবা শাস্তির বর্ণনা এতে রয়েছে। (তাবারী ১৯/৮৯, দুররুল মানসুর ৬/১২৪) ইমাম বুখারী (রহঃ) বলেন যে, এর ভাবার্থ হল ৪ আমি তোমাদের উপর ও তোমাদের পরবর্তী লোকদের উপর এটা নির্ধারিত করে দিয়েছি। (ফাতহুল বারী ৮/৩০১) ৬০৩ ০ ৪ 49 এর মধ্যে সুস্পষ্ট ও খোলাখুলি উজ্জ্বল নির্দেশাবলী বর্ণনা করেছি যাতে তোমরা উপদেশ ও শিক্ষা গ্রহণ করতে পার, আমার হুকুমসমূহ স্মরণ রাখ এবং ওগুলির উপর আমল কর। যিনা করার অপরাধের শাস্তির বর্ণনা এরপর আল্লাহ তা'আলা ব্যভিচারী ও ব্যভিচারিণীর শাস্তির বর্ণনা দিচ্ছেন। ব্যভিচারী ও ব্যভিচারিণী বিবাহিত ও বিবাহিতা হবে অথবা অবিবাহিত ও অবিবাহিতা হবে । সুতরাং অবিবাহিত পুরুষ এবং অবিবাহিতা নারী যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তির বিধান হল ওটাই যা এই আয়াতে বর্ণিত হয়েছে। অর্থাৎ একশ" বেত্রাঘাত । এ ছাড়া তাদেরকে এক বছরের জন্য দেশান্তরও করতে হবে । এর দলীল হল নিম্নের হাদীসটি £ আবু হুরাইরাহ (রোঃ) ও যায়িদ ইব্‌ন খালিদ জুহানী (রাঃ) হতে বর্ণিত আছে যে, দু'জন বেদুঈন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমন করে। একজন বলে £ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমার ছেলে এ লোকটির বাড়ীতে মজুর ছিল । সে এর স্ত্রীর সাথে ব্যভিচার করে ফেলেছে । আমি তার মুক্তিপণ হিসাবে একশটি বকরী ও একটি দাসী একে প্রদান করি। অতঃপর আমি জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে জানতে পারি যে, আমার ছেলের উপর শারঈ শাস্তি হল একশ' বেত্রাঘাত ও এক বছরকাল দেশান্তরকরণ । আর এর স্ত্রীর শাস্তি হল রজম বা প্রস্তরাঘাতে হত্যা। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ যার হাতে আমার প্রাণ তার শপথ! ৬/৬/৬/.9111100119..0011)

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।