Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 05
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 সুরা ১৮ 8 কাহফ ৫৭ পারা ১৫ কোন সিদ্ধান্ত নেয়ার আগে “ইনশাআন্লাহ' বলা মহামহিমান্বিত আল্লাহ স্বীয় রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে নির্দেশ দিচ্ছেন ঃ যে কাজ তুমি কাল করতে চাও এ ব্যাপারে তুমি বলনা ৫ আমি কাল এটা করব, বরং এর সাথে “ইনশাআল্লাহ' বল। কেননা কাল কি হবে, তার জ্ঞান শুধু আল্লাহ তা“আলার রয়েছে। একমাত্র তিনিই ভবিষ্যতের খবর রাখেন এবং সব কিছুর উপর ক্ষমতাবান একমাত্র তিনিই । সুতরাং তারই কাছে সাহায্য প্রার্থনা কর। আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ সুলাইমান ইব্‌ন দাউদের (আঃ) সন্তর জন স্ত্রী ছিল। একটি রিওয়ায়াতে নব্বই জন, অন্য একটি রিওয়ায়াতে একশ" জনের কথা বলা হয়েছে। একদা তিনি বলেন ঃ আজ রাতে আমি আমার সমস্ত স্ত্রীর কাছে যাব (তাদের সাথে সহবাস করব), প্রত্যেক স্ত্রীর সন্তান হবে এবং তারা আল্লাহর পথে জিহাদ করবে । এ সময় মালাক/ফেরেশতা তাকে বলেছিলেন ইনশাআল্লাহ বলুন। কিন্ত তিনি তা না বলে নিজের ইচ্ছানুযায়ী এ সব স্ত্রীর নিকট গমন করেন । কিন্তু একটি স্ত্রী ছাড়া আর কারও সন্তান হয়নি। যার সন্তান হয় সেই সন্তানটিও আবার অর্ধদেহ বিশিষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন £ যে আল্লাহর হাতে আমার প্রাণ তার শপথ! যদি সুলাইমান (আঃ) ইনশাআল্লাহ বলতেন তাহলে তার মনোবাসনা পূর্ণ হত এবং তার প্রয়োজনও পুরা হত। তার এ সব সন্তান যুবক হয়ে আল্লাহর পথের মুজাহিদ হয়ে যেত। (ফাতহুল বারী ৬/৪১, মুসলিম ৩/১২৭৫) এই সূরার তাফসীরের শুরুতেই এই আয়াতের শানে নুযুল বর্ণিত হয়েছে যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে আসহাবে কাহফের ঘটনা জিজ্ঞেস করা হয় তখন তিনি তাদেরকে বলেছিলেন ৪ আগামীকাল আমি তোমাদেরকে এর উত্তর দিব। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি । এরপর পনের দিন পর্যন্ত তার উপর কোন অহী অবতীর্ণ হয়নি। (তাবারী ১৭/৫৯২) এই হাদীসটিকে আমরা এই সূরার তাফসীরের শুরুতে পূর্ণভাবে বর্ণনা করেছি। সুতরাং এখানে পুনরাবৃত্তির কোন প্রয়োজন নেই। এরপর মহান আল্লাহ বলেন ঃ ০৬ | 5) ১৫১) যখন তুমি ভুলে যাবে তখন আল্লাহকে স্মরণ করবে। অর্থাৎ যদি যথাস্থানে ইনশাআল্লাহ বলতে ভুলে যাও তাহলে যখনই স্মরণ হবে তখনই ইনশাআল্লাহ বলবে । আবুল আলীয়া (রহঃ) এবং হাসান বাসরীর (রহঃ) ইহাই অভিমত । (তাবারী ১৭/৬৪৫) ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।