(0017161715 সুরা ১৮ £ কাহফ ৫৩ পারা ১৫ জিজ্ঞেস করা হোক যে, সে কোথাকার লোক, সে কে এবং এ মুদ্রা সে কোথায় পেল? তিনি উত্তরে বলেন £ আমিতো ভাই এই শহরেরই অধিবাসী | গতকাল সন্ধ্যায় আমি এখান থেকে গেছি। এখানকার বাদশাহ হচ্ছে দাকিয়ানৃস। তার এ কথা শুনে সবাই হো হো করে হেসে ফেললো এবং বলল ঃ এতো এক পাগল লোক! অবশেষে তারা তাকে নিয়ে ওখানকার বাদশাহর সামনে হাযির হল। বাদশাহ তাকে প্রশ্ন করলে তিনি তাকে সমস্ত ঘটনা শুনিয়ে দিলেন। তখন একদিকে বাদশাহ ও অপরদিকে জনতা বিস্মিত ও হতভম্ব! আর একদিকে গুহাবাসী লোকটিও হতভম্ব! পরিশেষে সমস্ত লোক তার সঙ্গী হয়ে বলল ঃ আচ্ছা আমাদেরকে তোমার সঙ্গীদের কাছে নিয়ে চল এবং তোমাদের গুহাটিও দেখিয়ে দাও । গুহাবাসী লোকটি তখন তাদেরকে সঙ্গে নিয়ে চললেন । গুহার কাছে পৌছে তাদেরকে বললেন £ আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি প্রথমে আমার সঙ্গীদেরকে খবর দিয়ে আসি। এই গুহাবাসী লোকটি জনতা থেকে পৃথক হওয়া মাত্রই আল্লাহ তাআলা তাদের উপর বেখবরীর পর্দা নিক্ষেপ করলেন। তারা জানতেই পারলনা যে, তিনি কোথায় গেলেন। অতঃপর আল্লাহ তাআলা এ রহস্য গোপন করলেন। আর একটি রিওয়ায়াতে এও আছে যে, বাদশাহসহ এ লোকগুলি সেখানে গিয়েছিলেন । গুহাবাসীদের সাথে তাদের সালাম, কালাম ও আলিঙ্গন হয়। এ থেকে ধারণা করা যায় যে, এ বাদশাহর নাম ছিল টেডোশিষ । এ বাদশাহ স্বয়ং মুসলিম ছিলেন । গুহাবাসীরা তার সাথে মিলিত হয়ে খুবই সন্তোষ প্রকাশ করেন এবং অত্যন্ত মুহাববাতের সাথে কথা-বার্তা বলেন। তারপর তারা ফিরে গিয়ে নিজ নিজ জায়গায় শুইয়ে পড়েন। এরপর আল্লাহ তা"আলা তাদেরকে মৃত্যুদান করেন। আল্লাহ তা'আলা তাদের সবারই উপর সদয় হোন! এ সব ব্যাপারে আল্লাহ তা'আলাই সঠিক জ্ঞান রাখেন। (তারিখ আত তাবারী ২/৯) তাই মহামহিমান্বিত আল্লাহ বলেন £ ৮৪5 ০১৪০৩ ১] ১ 589 3 2৫৭ ও9ি উ৮ এ] 9 ০19 ৮১/০ যেমনভাবে আমি গুহাবাসীদের সুদীর্ঘ তিনশ' বছর পরে সম্পূর্ণ অস্বাভাবিকভাবে পুনর্জাগরিত করেছি, তেমনিভাবে সম্পূর্ণ অস্বাভাবিকরূপে এ শহরবাসীকে তাদের অবস্থা অবহিত করেছি, যেন তাদের এই জ্ঞান লাভ হয় যে, আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামাত সংঘটিত হওয়ার ব্যাপারেও যেন তাদের ড/৬/৬/.911700119..0011)
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।