(0017161715 সুরা ১৮ £ কাহফ ৫২ পারা ১৫ গুহাবাসীদের অবস্থা অবহিত করলাম, যাতে তার ওয়াদা এবং কিয়ামাত সংঘটিত হওয়ার সত্যতার জ্ঞান লাভ করে। কোন কোন সালাফ হতে বর্ণিত আছে যে, এ যুগে তথাকার লোকদের কিয়ামাত সংঘটিত হওয়া সম্পর্কে কিছু সন্দেহ হয়েছিল। ইকরিমাহ রেহঃ) বলেন ৪ তাদের একটি দল বলছিল যে, শুধু আত্মার পুনরুথান হবে, দেহের নয়। তাই আল্লাহ তা'আলা কয়েক শতাব্দী পর গুহাবাসীদেরকে জাগিয়ে দিয়ে কিয়ামাত সংঘটিত হওয়ার এবং দেহের পুনরুথান হওয়ার স্পষ্ট প্রমাণ কায়েম করলেন। (তারিখ আত তাবারী ২/৯) তারা বর্ণনা করেন যে, যখন তারা তাদের এক সঙ্গীকে কিছু খাদ্য কেনার জন্য শহরে পাঠানোর ইচ্ছা করল তখন তাকে ছন্মবেশে এবং ভিন্ন পথে পাঠিয়ে দেয়। বর্ণিত আছে যে, এ শহরটির নাম ছিল 'দাকস্*স'। সে মনে করছিল যে, তারা যে গুহায় অবস্থান করছিল তা খুব বেশি দিনের জন্য নয়। কিন্তু তা যে শত শত বছর, বংশের পর বংশ এবং জাতির পর জাতি পার হয়ে গেছে তা মোটেই বুঝতে পারেনি । এ গুহাবাসী লোকটি দেখেন যে, না শহরের কোন জিনিস পুববিস্থায় রয়েছে, আর না শহরের পরিচিত একটি লোকও রয়েছে। তিনিও কেহকে চিনছেননা এবং তাকেও কেহ চিনছেনা। তিনি মনে মনে খুব উদ্িগ্ন হয়ে পড়েছিলেন এবং তার মাথা ঘুরে গিয়েছিল। কারণ তিনি মনে মনে বলছিলেন £ এইতো কাল সন্ধ্যায় আমি এই শহর ছেড়ে গেছি, তারপর হঠাৎ এ হল কি! সব সময় তিনি চিন্তা করতে থাকেন। কিন্তু কিছুই বুঝে আসছেনা । অবশেষে তিনি ধারণা করলেন যে, তিনি পাগল হয়ে গেছেন, অথবা তার স্বাভাবিক জ্ঞান লোপ পেয়েছে, অথবা তাকে কোন রোগে ধরেছে, কিংবা তিনি স্বপ্ন দেখছেন! তাই কিছুই বোধগম্য হচ্ছেনা । এ কারণে তিনি ইচ্ছা করলেন যে, কিছু কিনে নিয়ে তাড়াতাড়ি তার এ শহর ছেড়ে চলে যাওয়াই উত্তম। অতঃপর তিনি একটি দোকানে গিয়ে দোকানদারকে মুদ্রা দেন ও আহার্য দ্রব্য চান। দোকানদার এ মুদ্রা দেখে কঠিন বিস্ময় প্রকাশ করেন এবং ওটা তার প্রতিবেশী দোকানদারকে দেখতে দেয় । বলে £ ভাই, দেখ তো! এই মুদ্রাটি কেমন? এটা কখনকার ও কোন যুগের মুদ্রা? সে আবার অন্য দোকানদারকে দেখায়, সে আবার অন্যকে দেয়। এভাবে মুদ্রাটি হাতের পর হাত বদল হতে থাকে । মোট কথা, গুহাবাসী লোকটি একটি তামাশার পাত্র হয়ে যান। সবার মুখ দিয়ে এ কথা বের হয় যে, সে কোন প্রাচীন যুগের ধনভান্ডার লাভ করেছে এবং তা থেকেই এটা নিয়ে এসেছে। সুতরাং তাকে ড/৬/৬/.911700119..0011)
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।