Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 05
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ১৮ ঃ কাহফ ৪৩ পারা ১৫ এবং তাদের ইবাদাতে মগ্ন রয়েছে। এর কোন দলীল প্রমাণ তারা পেশ করতে পারবেনা । সুতরাং তারা মিথ্যাবাদী ও অত্যাচারী । বর্ণিত আছে যে, তাদের স্পষ্টবাদিতায় বাদশাহ অত্যন্ত রাগান্বিত হয় এবং তাদেরকে শাসন-গর্জন ও ভয় প্রদর্শন করে। সে নির্দেশ দেয় ৪ তাদের পোশাক খুলে নাও এবং তাদের বক্তব্য প্রত্যাহার করার সুযোগ দাও । বাদশাহ মনে করেছিল যে, হয়তো তারা ভয় পেয়ে আবার বাতিল ধর্মে ফিরে আসবে । এটা ছিল আল্লাহ সুবহানাহুর তরফ থেকে বাদশাহর অবচেতন মনে তাদেরকে ওখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দান। কিন্তু যখন তারা এটা অবগত হন যে, ওখানে থেকে তারা দীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেননা তখন তারা কাওম, দেশ এবং আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দেয়ার দৃঢ় সং করেন। শারীয়াতে এই হুকুমও রয়েছে যে, মানুষ যখন দীনের আমল করার ব্যাপারে বাধাগ্রস্ত হয় তখন যেন হিজরাত করে। যেমন একটি হাদীসে বর্ণিত আছে ৪ খুব শীঘ্রই এমন সময় আসবে যখন তোমাদের জন্য সবচেয়ে উত্তম সম্পদ হবে তোমাদের ভেড়ার পাল। ওগুলি নিয়ে তোমরা পাহাড়ের উপর গিয়ে অবস্থান করবে যে সমস্ত স্থানে বৃষ্টিপাত হয়। ইহাই হবে ধর্ম পালনের কারণে অত্যাচারিত হওয়া থেকে রক্ষা পাবার উপায় । (ফাতহুল বারী ৭/১১) তবে হ্যা, যদি পরিস্থিতি এরূপ না হয় এবং দীন নষ্ট হওয়ার ভয় না থাকে তাহলে লোকালয় ছেড়ে পালিয়ে যাওয়া শারীয়াত সম্মত নয়। কেননা এমতাবস্থায় জুম'আ ও জামাআতের ফাযীলাত হাতছাড়া হয়ে যাবে। যখন এই লোকগুলি দীন রক্ষার জন্য এত গুরুতৃপূর্ণ উৎসর্গে উদ্যত হন তখন তাদের উপর আল্লাহর রাহমাত বর্ষিত হয়। মহান আল্লাহ বলেন ঃ 2৫ 55 ক এ! 190 4 2 59 53 ৮১১৪০ 5 4৯ ০৫ ৮৫) ঠিক আছে, তোমরা যখন তাদের দীন থেকে পৃথক হয়ে গেছ তখন দেহ হতেও পৃথক হয়ে পড়। যাও তোমরা কোন গুহায় আশ্রয় গ্রহণ কর। তোমাদের উপর তোমাদের রবের করুণা বর্ষিত হবে। তিনি তোমাদেরকে তোমাদের শত্রুদের দৃষ্টির অগোচরে রাখবেন। তোমাদের কাজ তিনি সহজ করে দিবেন এবং তোমাদের শান্তির ব্যবস্থা করবেন। সুতরাং এই লোকগুলি সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যান এবং পাহাড়ের গুহায় আশ্রয় নেন। তাদের প্রতিবেশীরা এবং বাদশাহও লক্ষ্য করল যে, ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।