(0017161715 সুরা ২১ £ আম্বিয়া ৩৫৪ পারা ১৭ ব্যবস্থা করা হলে তিনি তাদের বোকামী ও ক্রটিগুলি তাদের চোখের সামনেই দেখিয়ে দিবেন। এভাবে তিনি তাদের মধ্যে একাত্মবাদ প্রচার করবেন এবং তাদেরকে বলবেন 8 তোমরা কত বড় অজ্ঞ যে, যারা কারও কোন লাভ বা ক্ষতি করতে পারেনা, এমন কি নিজেদের জীবনেরও যারা কোন অধিকার রাখেনা, তাদের ইবাদাত কর তোমরা কোন যুক্তিতে? তারা তাকে জিজ্ঞেস করল ৪ ৭ শে 4 ৩৫ এ৪ শিস] 5 ৫6 ৬ প্র শাহি ইবরাহীম! তুমিই কি আমাদের উপাস্যগুলোর প্রতি এরূপ করেছ? তিনি উত্তরে বললেন ৪ এই বড় মূর্তিটিই এ কাজ করেছে। এ কথা বলার সময় তিনি এ মূর্তিটির প্রতি ইশারা করেন যেটাকে তিনি ভেঙ্গে ফেলেননি। তারপর তাদেরকে বলেন £ 08০4 196 ৩ ৯১১৬ তোমরা বরং এই দেবতাগুলোকেই প্রশ্ন কর যদি এরা কথা বলতে পারে। এর দ্বারা ইবরাহীমের (আঃ) উদ্দেশ্য ছিল, এ লোকগুলি যেন নিজেরাই বুঝতে পারে যে, এ পাথরগুলি কি করে কথা বলবে, আর তারা যখন এতই অপারগ তখন তারা মাবুদ হতে পারে কি করে? আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 8 ইবরাহীম (আঃ) মাত্র তিনটি মিথ্যা কথা বলেছিলেন । একটি হল তার এ কথা বলা ঃ এই মূর্তিগুলিকে বড় মূর্তিটিই ভেঙ্গেছে; দ্বিতীয়টি হল তার এ কথা বলা ঃ আমি রুগ্ন বা অসুস্থ । সুরা সাফফাত, ৩৭ £ ৮৯) তৃতীয়টি হল এই যে, একবার তিনি তার স্ত্রী সারাসহ সফরে ছিলেন । ঘটনাক্রমে তিনি এক অত্যাচারী রাজার রাজ্যের সীমানা অতিক্রম করছিলেন । সেখানে তিনি তাবু খাটিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কে একজন বাদশাকে খবর দেয় যে, একজন মুসাফিরের সাথে একটি সুন্দরী মহিলা রয়েছে এবং তারা এখন তাদের রাজ্যের সীমানার মধ্যেই রয়েছে। তৎক্ষণাৎ বাদশাহ সারাকে ধরে আনার জন্য একজন সিপাহীকে পাঠিয়ে দেয়। সে ইবরাহীমকে (আঃ) জিজ্ঞেস করে ঃ এ মহিলা আপনার কে? ইবরাহীম (আঃ) উত্তরে বলেন ঃ এ আমার বোন। সে বলে ঃ একে বাদশাহর দরবারে পাঠিয়ে দিন। তিনি সারার কাছে গিয়ে বলেন £ এই যালিম বাদশাহ তোমাকে ডেকে পাঠিয়েছে এবং আমি তোমাকে আমার বোন পরিচয় দিয়েছি। তোমাকে জিজ্ঞেস করা হলে তুমি এ কথাই বলবে । আর দীনের দিক দিয়ে তুমি আমার বোনও বটে। জেনে রেখ, ভূ-পৃষ্ঠে আমি ও তুমি ছাড়া কোন মুসলিম নেই। অতঃপর ইবরাহীম (আঃ) তার স্ত্রীকে তার সম্মুখে নিয়ে আসেন । সারা ড/৬/৬/.911100119..0011)
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।