(0017161715 সুরা ২১ ৪ আম্মিয়া ৩৩৩ পারা ১৭ আবু হুরাইরাহ রোঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম ঃ হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! যখন আমি আপনাকে দেখি তখন আমার প্রাণ খুব খুশি হয় এবং আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। আপনি আমাদেরকে সমস্ত জিনিসের মূল সম্পর্কে অবহিত করুন! তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন ঃ হে আবু হুরাইরাহ! জেনে রেখ যে, সমস্ত কিছু পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আমি পুনরায় বললাম £ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আপনি আমাকে এমন আমলের কথা বলে দিন যা পালন করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব। তিনি বললেন 8 লোকদের মাঝে সালামের প্রচলন করবে, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবে এবং যখন লোকেরা ঘুমিয়ে থাকে তখন রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করবে; তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে । (আহমাদ ২/২৯৫, ৩২৩, ৩২৪) সহীহ হাদীস দু'টির শর্তে এ বর্ণনাধারা ক্রটিমুক্ত। এ ছাড়া বর্ণনাকারীদের মধ্যে রয়েছেন আবী মাইমুনাহ রেহঃ), যিনি সুনান গ্রন্থের প্রণেতা । তার প্রথম নাম হল সালিম এবং ইমাম তিরমিযী (রহঃ) তার বর্ণনাকে সহীহ বলে আখ্যায়িত করেছেন। (৮9) ০৮)। ৬ ৬ যমীনকে আল্লাহ তা'আলা পর্বতরূপ পেরেক দ্বারা দৃঢ় করেছেন যাতে তা হেলে দুলে মানুষকে কষ্ট না দেয় এবং তাদেরকে প্রকম্পিত না করে। কারণ পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি দ্বারা পরিবেষ্টিত, বাকী এক ভাগ স্থল। পৃথিবীর উপরের অংশ আকাশ এবং সূর্য দ্বারা ঘেরা । ফলে মানুষ পৃথিবীর মনোহর শোভা এবং আল্লাহর অপরিসীম কুদরাত অবলোকন করতে পারে । অতঃপর আল্লাহ তা“আলা স্বীয় রাহমাতের গুণে যমীনে পারে এবং দুর দুরান্তে পৌছতে পারে। আল্লাহ তা'আলার মাহাত্ম্য দেখে বিস্মিত হতে হয় যে, এক শহর হতে অন্য শহরের মাঝে পর্বত রাজি প্রতিবন্ধক রূপে দাড়িয়ে রয়েছে এবং এর ফলে চলাফিরা অব্যাহত রাখা কষ্টকর মনে হচ্ছে। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ স্বীয় ক্ষমতা বলে এ পর্বত রাজির মধ্যে পথ বানিয়ে দিয়েছেন যাতে এখানকার লোক সেখানে এবং সেখানকার লোক এখানে পৌছতে পারে এবং নিজেদের কাজ কারবার চালিয়ে যেতে পারে । 9৮০ ০০ ০৩০৭ ৪3 তিনি আসমানকে যমীনের উপর ছাদরূপে বানিয়ে রেখেছেন । যেমন তিনি বলেন ঃ ড/৬/৬/.911700119..0011)
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।