Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 05
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২১ $ আমিয়া ৩৩২ পারা ১৭ উত্তরে তিনি বলেন £ প্রথমে যমীন ও আসমান মিলিত ও সংযুক্ত ছিল। তবে এটাতো প্রকাশমান যে, তাতে অন্ধকার ছিল। আর অন্ধকারের নামইতো রাত। সুতরাং প্রমাণিত হল যে পূর্বে রাতই ছিল। (তাবারী ১৮/৪৩৩) আবদুল্লাহ ইব্ন দীনার (রহঃ) থেকে বর্ণিত, আল্লাহ তাআলার এই উক্তি সম্পর্কে ইব্ন আবী হাতিম (রহঃ) বর্ণনা করেন যে, ইব্‌ন উমার রোঃ) বলেন ঃ জনৈক ব্যক্তি তার নিকট এসে প্রশ্ন করেন যে, কখন পৃথিবী এবং আকাশসমূহ একত্রিত ছিল এবং কখনইবা তাদেরকে পৃথক করা হয়েছে। তখন তিনি তাকে বললেন £ এ ব্যাপারে এ বয়স্ক (শায়খ) ব্যক্তির নিকট চলে যান এবং তার কাছ থেকে উত্তর জেনে নেয়ার পর দয়া করে আমাকে জানাবেন যে, তিনি কি উত্তর দিলেন। লোকটি তখন ইব্‌ন আব্বাসের (রাঃ) কাছে গিয়ে জিজ্ঞেস করে । তিনি জবাবে বলেন £ যমীন ও আসমান সব এক সাথেই ছিল। না বৃষ্টি বর্ষিত হত, আর না ফসল উৎপন্ন হত। যখন আন্লাহ তা'আলা আত্মাবিশিষ্ট মাখলুক সৃষ্টি করলেন তখন তিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করলেন এবং যমীন হতে ফসল উৎপন্ন করলেন। প্রশ্নকারী লোকটি ইহা ইব্‌ন উমারের (রাঃ) কাছে বর্ণনা করলে তিনি অত্যন্ত খুশি হন এবং বলেন £ আজকে আমার দৃঢ় বিশ্বাস হল যে, আবদুল্লাহ ইব্ন আব্বাসের (রাঃ) কুরআনের জ্ঞান সবারই উধ্র্বে। মাঝে মাঝে আমার ধারণা হত যে, হয়তবা ইব্‌ন আব্বাসের (রাঃ) এ ব্যাপারে সাহসিক উদ্যম বেড়ে গেছে। কিন্ত আজ এ কুধারণা আমার মন থেকে দূর হয়ে গেল। (ইব্‌ন আবী হাতিম ৮/২৪৫০) সাঈদ ইব্‌ন যুবাইর (রহঃ) বলেন ঃ পৃথিবী এবং আকাশসমূহ একে অপরের সাথে একত্রিত ছিল। অতঃপর যখন আকাশসমূহ উপরে উথ্থিত করা হয় তখন পৃথিবী স্বাভাবিকভাবে পৃথক হয়ে যায়। এ কথাই আল্লাহ সুবহানাহু তার পবিত্র কিতাবে বর্ণনা করেছেন। হাসান (রহঃ) এবং কাতাদাহ (রহঃ) বলেন ঃ তারা সবাই একত্রিত ছিল, অতঃপর বাতাস তাদেরকে পৃথক করে দিয়েছে। আল্লাহ তা'আলা বলেন ৪ ৩ 9:৪৮ ৫৫ সন ৩০ ৬9 এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে। পৃথিবীর সব সৃষ্টির সূচনা হয়েছে পানি থেকে। সাঈদের (রহঃ) তাফসীরে আছে যে, এ দুটি পূর্বে একটিই ছিল, পরে পৃথক করে দেয়া হয়েছে। যমীন ও আসমানের মধ্যবর্তী স্থান ফীঁকা রাখা হয়েছে। পানিকে সমস্ত প্রাণীর আসল বা মূল করে দেয়া হয়েছে। ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।