Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 05
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ১৮ঃ কাহফ ৩২ পারা ১৫ সূরা কাহফ নাধিল হওয়ার কারণ এই সুরার শানে নুযুল সম্পর্কে ইব্ন আব্বাস (রোঃ) বলেন $ কুরাইশরা নাযার ইবৃন হারিস ও উকবাহ ইব্‌ন মুঈতকে মাদীনার ইয়াহুদী আলেমদের নিকট পাঠিয়ে দেয় এবং তাদেরকে বলে ৪ তোমরা তাদের কাছে গিয়ে তাদের সামনে মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সমস্ত অবস্থা বর্ণনা করবে । তারাই প্রথম কিতাব প্রাপ্ত হয়েছিল। পূর্ববর্তী নাবীগণ সম্পর্কে তাদের বেশি জ্ঞান রয়েছে। সুতরাং মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে তাদের মতামত কি তা তাদেরকে জিজ্ঞেস করবে। এই দু'জন তখন মাদীনার ইয়াহুদী আলেমদের সাথে সাক্ষাৎ করে এবং তাদের সামনে মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের বাক্যাবলী ও গুণাবলী বর্ণনা করে। তারা এদেরকে বলে ঃ দেখ, আমরা তোমাদেরকে একটা মীমাংসাযুক্ত কথা বলছি। তোমরা ফিরে গিয়ে তাকে তিনটি প্রশ্ন করবে । যদি তিনি উত্তর দিতে পারেন তাহলে তিনি যে সত্য নাবী এতে কোন সন্দেহ নেই। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে তার মিথ্যাবাদী হওয়া সম্পর্কে কোন সন্দেহ থাকবেনা । তখন তোমরা তার ব্যাপারে যা ইচ্ছা করতে পার। (১) তোমরা তাকে জিজ্ঞেস করবে ৪ পূর্বযুগে যে যুবকগণ বেরিয়ে গিয়েছিলেন তাদের ঘটনা বর্ণনা করুন। এটা একটা বিস্ময়কর ঘটনা । (২) তারপর তাকে এ ব্যক্তির অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে যিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করেছিলেন । তিনি পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত ঘুরে এসেছিলেন । (৩) আর তাকে তোমরা রুহের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে। যদি তিনি এই অনুসরণ করবে । আর যদি উত্তর দিতে না পারেন তাহলে জানবে যে, তিনি মিথ্যাবাদী । সুতরাং যা ইচ্ছা তা*ই করবে। এরা দু'জন মাক্কায় ফিরে গিয়ে কুরাইশদেরকে বলল £ “চুড়ান্ত ফাইসালার কথা ইয়াহুদী আলেমগণ বলে দিয়েছেন। সুতরাং চল আমরা তাকে প্রশ্নগুলি করি।” অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে আগমন করে এবং তাকে এ তিনটি প্রশ্ন করলে তিনি তাদেরকে বললেন $ তোমরা আগামীকাল এসো, আমি তোমাদের এই প্রশ্নগুলির উত্তর দিব। কিন্তু তিনি ইনশাআল্লাহ (যদি আল্লাহ চান) বলতে ভুলে যান। এরপর পনের দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু তার কাছে না কোন অহী আসে, আর না আল্লাহ ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।