Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 05
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 ৰ | ৃ সূরা কাহফের প্রথম ও শেষ ১০ আয়াতের মর্যাদা সুরার ফাযীলাত বিশেষ করে প্রথম দশটি আয়াতের ফাযীলাতের বর্ণনা এবং সুরাটি যে দাজ্জালের ফিতনা হতে রক্ষাকারী উহার বর্ণনা £ মুসনাদ আহমাদে রয়েছে যে, একজন সাহাবী এই সুরাটি পাঠ করতে শুরু করেন। তার বাড়ীতে একটি পশু ছিল, সে ভয়ে লাফাতে শুরু করে। সাহাবী গভীরভাবে দৃষ্টিপাত করে সামিয়ানার মত এক খন্ড মেঘ দেখতে পান যা তার উপর ছায়া দিচ্ছিল। তিনি উহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন £ তুমি এটি পাঠ করতে থাক । এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হতে এ সাকীনা যা কুরআন পাঠের সময় অবতীর্ণ হয়ে থাকে । (আহমাদ ৪/২৮১, ফাতহুল বারী ৬/৭১৯, মুসলিম ১/৫৪৮) এই সুরা পাঠকারী সাহাবী ছিলেন উসায়েদ ইব্‌ন হুযায়ের (রাঃ), যেমনটি সূরা বাকারাহর তাফসীরে আমরা বর্ণনা করেছি। মুসনাদ আহমাদে আরও এক বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্ত করবে তাকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করা হবে। (আহমাদ ৫/১৯৬) সহীহ মুসলিম, সুনান আবূ দাউদ এবং নাসাঈ গ্রন্থসমূহেও এ হাদীসটি লিপিবদ্ধ করা হয়েছে। (হাদীস নং ১/৫৫৫, ৪/৪৯৭, ৬/২৩৬) জামে তিরমিযীতে প্রথম তিনটি আয়াত পাঠ করার কথা বর্ণনা করা হয়েছে। (তিরমিযী ৮/১৯৫) ইমাম তিরমিযী (রহঃ) এ হাদীসটিকে হাসান সহীহ বলেছেন । মুসতাদরাক হাকিমে মারফু রূপে আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত আছে যে, যে ব্যক্তি জুমু'আর দিন সুরা কাহফ পাঠ করে তার জন্য দুই জুমু'আর মধ্যবর্তী সময় আলোকিত হয়ে থাকে । অতঃপর তিনি বলেন ঃ এ হাদীসের বর্ণনাধারা সহীহ, তবে তারা (ইমাম বুখারী ও ইমাম মুসলিম) তাদের গ্রন্থে ইহা লিপিবদ্ধ করেননি । হাকিম ২/৩৬৮) ইমাম বাইহাকীর (রহঃ) হাদীস গ্রন্থে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা কাহফকে এভাবে পাঠ করবে যেভাবে তা নাযিল হয়েছে, তার জন্য কিয়ামাতের দিন জ্যোতি হবে । (বাইহাকী ৩/২৪৯) ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।