(0017161715 সুরা ২০ £ তা-হা ২৭৬ পারা ১৬ আমার বাক্য পালনে যত্ববান (3 সিল রি হওনি। 436 এও 97৮75] 3 মুসার (আঃ) ও হারূনের (আঃ) মাঝে কি ঘটেছিল মুসা (আঃ) ভীষণ ক্রোধ ও ক্ষোভ অবস্থায় ফিরে এসেছিলেন । তাওরাত লিখিত ফলক তিনি মাটিতে ফেলে দেন এবং নিজের ভাই হারূনের (আঃ) দিকে কঠিন রাগান্থিত অবস্থায় এগিয়ে যান এবং তার মাথার চুল ধরে নিজের দিকে টানতে থাকেন। এর বিস্তারিত বিবরণ সুরা আ*রাফের তাফসীরে বর্ণিত হয়েছে। সেখানে এ হাদীসটিও বর্ণিত হয়েছে যে, শোনা খবর দেখার মত নয়। (আহমাদ ১/২৭১) মুসা আঃ) তার ভাই হারূনকে (আঃ) তিরস্কার করতে শুরু করেন যে, এ মূর্তি পূজা শুরু হবার সময়েই কেন তিনি তাকে খবর দেননি? তাহলে কি তিনি তার আদেশ অমান্য করেছেন? তিনি তাকে আরও বলেন ৪8 আমিতো তোমাকে পরিস্কারভাবে বলেছিলাম ঃ ০৮৮৮ এত 26 35 খেঠি এ ও এ তমি আমার কাওমের মধ্যে আমার স্থলাভিষিক্তরপে কাজ করবে এবং তাদেরকে সংশোধন করার কাজ করতে থাকবে, এবং বিপধর্য ও ফাসাদ সৃষ্টিকারীদের অনুসরণ করবেনা । (সুরা আ'রাফ, ৭৪ ১৪২) হারূন (আঃ) উত্তরে বলেন ৪ ৬৭০ 3 ০ ৯৯ ২ মি ও ছু হে আমার মায়ের পুত্র! এ কথা তিনি এ জন্যই বলেছিলেন যাতে মুসার (আঃ) তার উপর দয়া ও মমতা হয়। এটা নয় যে, তাদের পিতা আলাদা ছিলেন । তাদের উভয়েরই পিতা এবং মাতা একই তারা ছিলেন একেবারে সহোদর ভাই । হারূন (আঃ) ওযর পেশ করে বলেন ৫ আমি এটা মনেও করেছিলাম যে, আপনার কাছে গিয়ে আপনাকে এ সংবাদ অবহিত করি। কিন্তু আবার চিন্তা করলাম যে, এদেরকে এভাবে ছেড়ে চলে যাওয়া উচিত হবেনা । কেননা এতে আপনি হয়ত অসন্তুষ্ট হতেন এবং বলতেন ঃ কেন তুমি এদেরকে ছেড়ে গেলে? ইব্ন আব্বাস (রাঃ) বলেন ঃ প্রকৃত ব্যাপার এই যে, হারূন (আঃ) ছিলেন মুসার (আঃ) অত্যন্ত অনুগত । তিনি মুসাকে (আঃ) অত্যন্ত সম্মান করতেন এবং তার মর্যাদার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতেন। (তাবারী ১৮/৩৫৯) ড/৬/৬/.911700119..0011)
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।