Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 05
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 সুরা ২০ ঃ তা-হা ২৫৭ পারা ১৬ ৬০ হস শি এ ০৪ এই দৃশ্য দেখে মূসা (আঃ) আতংকিত হয়ে উঠলেন যে, না জানি হয়ত জনগণ তাদের কলাকৌশল ও নৈপুণ্য দেখে তাদেরই দিকে ঝুঁকে পড়বে এবং মিথ্যার ফীদে আবদ্ধ হয়ে যাবে। তৎক্ষণাৎ মহান আল্লাহ তার কাছে অহী পাঠালেন £ হে মূসা! তোমার ডান হাতে যা আছে তা (লাঠিটি) তুমি মাইদানে নিক্ষেপ কর এবং মোটেই ভয় করনা । তিনি হুকুম পালন করলেন। মহামহিমান্ষিত আল্লাহর নির্দেশক্রমে এ লাঠিটি এক বিরাট অজগর সাপে রূপান্তরিত হল । সাপটির পা, মাথা এবং দাতও ছিল। সে সবার চোখের সামনে সারা মাইদান পরিস্কার করে দিল। মাঠে যাদুকরদের যাদুর যতগুলি সাপ ছিল তা সবই গ্রাস করে ফেলল। এবার সবারই কাছে সত্য উদঘাটিত হয়ে গেল এবং তারা মুজিযা ও যাদুর পার্থক্য বুঝে নিল এবং হক ও বাতিলের পরিচয় পেয়ে গেল। সবাই জানতে পারল যে, যাদুকরদের সবকিছুই কৃত্রিম এবং তাতে বাস্তবতা কিছুই নেই। সুতরাং তারা যে পরাজিত হবে এতে বিস্ময়ের কিছুই নেই। যাদুকরেরা যখন এটা দেখল তখন তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে, এটা মানবীয় শক্তির বাইরে । তারা ছিল যাদু বিদ্যায় পারদর্শী । প্রথম দর্শনেই তারা বুঝে নেয় যে, প্রকৃত পক্ষে এটা এ আল্লাহরই কাজ ধার ফরমান অটল । তিনি যা কিছু চান তা তার নির্দেশক্রমে হয়ে যায়। তাদের বিশ্বাস এত দৃঢ় হয় যে, তৎক্ষণাৎ এ মাইদানেই সবার সামনে বাদশাহর উপস্থিতিতেই তারা আল্লাহর সামনে সাজদাহয় পড়ে যায় এবং বলে ওঠে £ আমরা মূসা (আঃ) ও হারূনের (আঃ) রবের প্রতি ঈমান আনলাম । তিনিই হলেন বিশ্ব-রাব্ব। এ জন্যই ইব্‌ন আব্বাস (রাঃ) এবং উবাইদ ইব্‌ন উমাইর (রহঃ) বলেন ৪ সকালে যারা ছিল কাফির ও যাদুকর, সন্ধ্যায় তারা হয়ে গেল আন্রাহয় দৃঢ় বিশ্বাসী মু'মিন । (তাবারী ১৮/৩৪০, ১৩/৩৬) বর্ণিত আছে যে, তারা ছিল সংখ্যায় আশি হাজার । এটা মুহাম্মাদ ইব্‌ন কা“বের (রহঃ) উক্তি । কাসিম ইব্‌ন আবি বুযযা (রহঃ) বলেন যে, তারা সংখ্যায় সন্তর হাজারের কিছু বেশি ছিল। সাওরী (রহঃ) বলেন £ ফির“আউনের যাদুকরদের সংখ্যা ছিল উনিশ হাজার । মুহাম্মাদ ইব্ন ইসহাক (রহঃ) বলেন যে, তারা সংখ্যায় ছিল পনের হাজার। কাব আহবার (রহঃ) বলেন যে, তারা ছিল বার হাজার । ড/৬/৬/.911100119..0011)

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।