Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 05
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২০ ঃ তা-হা ২৪৭ পারা ১৬ বুঝিনা এবং মানিনা; বরং আমার জ্ঞানেতো তোমাদের সবারই রাব্ব আমি ছাড়া ১4175015917957575898998 ০৪ তে এ পৃ এ এপ ৬ 1?) আমার রাব্ৰ তিনিই যিনি প্রত্যেক ব্যক্তিকে তার জোড়া দান করেছেন। ইব্‌ন আব্বাস (রাঃ) এ আয়াতের ব্যাখ্যা করেন ঃ যিনি মানুষকে মানুষের আকারে, গাধাকে গাধার আকারে, বকরীকে বকরীর আকারে, এভাবে প্রত্যেক প্রাণীকে পৃথক পৃথক আকৃতিতে সৃষ্টি করেছেন। প্রত্যেককে ওর বিশিষ্ট আকার দান করেছেন। প্রত্যেক সৃষ্টিকে পৃথক গুণ বিশিষ্টরূপে সৃষ্টি করেছেন। মানব সৃষ্টির পন্থা আলাদা, চতুষ্পদ জন্ত সৃষ্টির নিয়ম পুথক এবং হিংস্র জন্তর গঠন-রীতি পৃথক। প্রত্যেক জোড়ার গঠন-কৌশল স্বতন্তর। খাদ্য ও পানীয় এবং পানাহারের জিনিসগুলিও সব পৃথক পৃথক | যেমন বলা হয়েছেঃ ০০81 ৭945 এও এবং যিনি নিয়ন্ত্রণ করেছেন, তারপর পথ দেখিয়েছেন । সুরা আ'লা, ৮৭ ৪ ৩) আমল, আযল এবং রিষ্ক নির্ধারণ করে ওরই উপর লাগিয়ে দেয়া হয়েছে। সমস্ত মাখলুকের কাজকারবার সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে। কেহই এগুলি এদিক ওদিক করতে পারেনা । সৃষ্টির অরষ্টা, তাকদীর নির্ধারণকারী এবং ইচ্ছামত সৃষ্টিকারীই হলেন আমার রাবব। এ সব শুনে এ নির্বোধ আবার প্রশ্ন করল $ 381 392 এ ৩৪ আচ্ছা, যারা আমাদের পূর্বে চলে গেছে এবং আল্লাহর ইবাদাত অস্বীকার করেছে তাদের অবস্থা কি? এই প্রশ্নটি সে খুব গুরুত্বের সাথে করল । কিন্তু মুসা (আঃ) এমনভাবে এর উত্তর দিলেন যে, সে হতবাক হয়ে গেল। তিনি বললেন £ ৬.4 3$ ৬) ৫২ 3 তাদের সবারই জ্ঞান আমার রবের কাছে রয়েছে। তিনি লাউহে মাহফুজে তাদের আমলসমূহ সংরক্ষণ করে রেখেছেন। পুরস্কার প্রদান ও শাস্তি দেয়ার দিন নির্ধারিত রয়েছে। তিনি ভুল করবেননা এবং ছোট-বড় কেহই তার পাকড়াও হতে ছুটে যেতে পারবেনা । এমন নয় যে, ভুলে কোন অপরাধী তার শাস্তি হতে মুক্তি পেয়ে যাবে। তার জ্ঞান সবকিছুকেই পরিবেষ্টন করে রয়েছে। তার পবিত্র সম্তা ভুল ভ্রান্তি হতে সম্পূর্ণরূপে মুক্ত । কোন কিছুই তার জ্ঞান বহির্ভূত নয়। জানার পরে ভূলে যাওয়া তার বিশেষণ নয়। তিনি জ্ঞানের স্বল্পতা ও ভূলে যাওয়ার ত্রুটি হতে সম্পূর্ণরূপে পবিত্র । ড/৬/৬/.9111100119..0011)

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।