Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 05
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২০ ৪ তা-হা ২৩৪ পারা ১৬ তোমার হাত তোমার বগলে রাখ, ওটা বের হয়ে আসবে শুভ্র সমুজ্তবল নিদৌর্ষ হয়ে। ভয় দূর করার জন্য তোমার হস্তদ্বয় তোমার উপর চেপে ধর । এ দুটি তোমার রাবব প্রদত্ত প্রমাণ, ফির 'আউন ও তার পরিষদবর্গের জন্য । (সুরা কাসাস, ২৮ ৪ ৩২) অতঃপর মুসা (আঃ) যখন বগলে হাত রেখে তা আবার বের করেন তখন দেখা গেল যে, প্রদীপের ন্যায় উজ্জ্বল ও ঝকমকে হয়ে গেছে । এর ফলে তিনি যে আল্লাহ তা'আলার সাথে কথা বলছেন এই বিশ্বাস তার আরও বৃদ্ধি পেল। এ দু'টি মুঁজিযা তাকে এখানে প্রদানের কারণ এই যে, তিনি যেন আল্লাহর নিদর্শনগুলি দেখে তার অসীম ক্ষমতার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেন। আল্লাহ তা'আলা বলেন ঃ চলে যাও, যার কাছ থেকে এক সময় পালিয়ে এসেছিলে । তুমি তাকে আমার ইবাদাত করার দাওয়াত দাও, যিনি ছাড়া ইবাদাতের যোগ্য আর কেহ নেই। তাকে আরও বল যে, সে যেন বানী ইসরাঈলের সাথে সদয় ব্যবহার করে এবং তাদেরকে অত্যাচার/কষ্ট না দেয়। নিশ্চয়ই সে অনেক যুল্ম করছে এবং আল্লাহকে ভুলে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছে। আল্লাহর কাছে মূসার (আই) প্রার্থনা মুসা (আঃ) তার শৈশবকাল ফির“আউনের বাড়ীতেই কাটিয়েছিলেন, এমনকি তার ক্রোড়েই শৈশব অতিবাহিত করেছিলেন। যৌবন পর্যন্ত মিসর রাজ্যে, প্রাসাদেই অবস্থান করেছিলেন। অতঃপর তার অনিচ্ছাযই একজন কিবতী তার হাতে মৃত্যু বরণ করে। ফলে তিনি সেখান থেকে পলায়ন করেন। তখন থেকে তার তুর পাহাড়ে আগমন পর্যন্ত তিনি আর মিসরের মুখ দেখেননি । ফির'আউন একজন দুশ্চরিত্র ও কঠোর হৃদয়ের লোক ছিল । গর্ব ও অহংকার তার এত বেড়ে গিয়েছিল যে, কে আল্লাহ তা সে বুঝতইনা। নিজের প্রজাদেরকে সে বলে দিয়েছিল ৪ তোমাদের ইলাহ আমিই । ধন সম্পদে, সৈন্য সামন্তে এবং আড়ম্বর ও জীকজমকে সারা দুনিয়ায় তার সমতুল্য আর কেহই ছিলনা। তাকে হিদায়াত করার জন্য আল্লাহ তা'আলা যখন মুসাকে আঃ) নির্দেশ দিলেন তখন তিনি তার নিকট প্রার্থনা জানালেন 8 5)১-০ 9 71 ০৮0.৬১৭ এ ১9 হে আল্লাহ! আপনি আমার বক্ষ খুলে দিন এবং আমার কাজকে সহজ করুন। আপনি আমাকে সাহায্য না করলে এত বড় কঠিন কাজের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হবেনা । ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।