(0০017161715 সূরা ১৯ £ মারইয়াম ২১৬ পারা ১৬ তার একাত্মবাদে বিশ্বাসী । তারা জানে যে, এ দুষ্ট ও নির্বোধ লোকেরা আল্লাহর সত্তার উপর অপবাদ আরোপ করছে। তার পিতামাতা নেই, স্ত্রী নেই, সন্তান-সন্ত তি নেই, কোন অংশীদার নেই, কোন পীর নেই এবং সমতুল্যও কেহ নেই । তিনি একক, স্বয়ং সম্পূর্ণ, সমস্ত সৃষ্টি জগত তার মুখাপেক্ষী । এ আয়াতের ব্যাখ্যায় ইব্ন আব্বাস (রাঃ) বলেন ঃ প্রতিটি অণু-পরমাণু আল্লাহ তা“আলার তাওহীদের প্রমাণ পেশ করছে। শির্ককারীদের শির্কের কারণে একমাত্র মানুষ ও জিন ব্যতীত আকাশ, পৃথিবী, পাহাড়-পর্বতসহ সমস্ত মাখলুক প্রকম্পিত হচ্ছে। নিশ্চয়ই মানুষ এবং জিন জাতি ছাড়া ভূমন্ডল এবং নভোমন্ডলে যা কিছু আল্লাহ তাআলা সুষ্টি করেছেন, এমন কি পাহাড় পর্যন্ত আল্লাহর সাথে শরীক করতে ভয়ে কেঁপে উঠে। আল্লাহর মহানত্ম ও বড়ত্ের কারণে তার সাথে অন্যকে শরীক করার ব্যাপারে নিজেদেরকে ধ্বংসের মুখোমুখি হওয়া মনে করে । আল্লাহর সাথে শরীক করার কারণে মূর্তি পূজকরা দুনিয়ায় কোন ভাল কাজ করলেও আখিরাতে কোন প্রতিদান পাবেনা । আমরা আশা করি যে, যারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করে ইবাদাতের মাধ্যমে তার কাছে যাঞ্চা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং উত্তম প্রতিদান দিবেন । হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ তোমরা তোমাদের মরণোনুখ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ এর শাহাদাত পাঠ করাতে থাক। কেননা যে ব্যক্তি তার মৃত্যুর সময় এটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে । সাহাবীগণ জিজ্ঞেস করলেন ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! যে ব্যক্তি সুস্থাবস্থায় এটা পাঠ করবে (তার হুকুম কি?) তিনি উত্তরে বলেন ৪ এটাতো (জান্নাত) আরও বেশি ওয়াজিবকারী, এটাতো (জাননাত) আরও বেশি ওয়াজিবকারী । অতঃপর তিনি বলেন ঃ যার হাতে আমার প্রাণ তার শপথ! যমীন ও আসমান এবং এতদুভয়ের মাঝের সমস্ত কিছু এবং নিয়ের সমস্ত জিনিস যদি মীযানের এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর শাহাদাত অন্য পাল্লায় রাখা হয় তাহলে এই শাহাদাতের ওযনই ভারী হবে। (তাবারী ১৮/২৫৮) এর আরও দলীল হচ্ছে এ হাদীসটি যাতে তাওহীদের একটি ক্ষুদ্র খন্ড পাপরাশির বড় বড় দফতরের চেয়ে ভারী হওয়ার কথা বর্ণিত হয়েছে। (তিরমিযী ৭/৩৩০) ড/৬/৬/.911700119..0011)
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।