(0017161715 সূরা ১৯ £ মারইয়াম ১৬৯ পারা ১৬ জান্নাতীদেরকে জান্নাত এবং জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়া হবে, সেই দুঃখ ও আফসোস করার দিন হতে তারা আজ উদাসীন রয়েছে, এমনকি এটাকে তারা বিশ্বাসই করছেনা । তুমি তাদেরকে সেই দিন সম্পর্কে সতর্ক কর। আবু সাঈদ (রোঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর মৃত্যুকে একটি নাদুস নুদুস ভেড়ার আকারে নিয়ে আসা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝখানে দীড় করিয়ে করে দেয়া হবে। অতঃপর জান্নাতীদেরকে জিজ্ঞেস করা হবে ৪ ওহে জান্নাতীরা! একে চিন কি? তখন তারাও ওদিকে ফিরে তাকাবে এবং উত্তরে তারা বলবে ঃ হ্যা, এটা মৃত্যু। তারপর জাহান্নামীদেরকেও বলা হবে ঃ ওহে জাহান্নামীরা! একে চিন কি? তারাও তখন ওদিকে ফিরে তাকাবে এবং উত্তরে বলবে ৪ হ্যা, এটা মৃত্যু । তারপর আল্লাহর নির্দেশক্রমে মৃত্যুকে যবাহ করা হবে। এরপর ঘোষণা করা হবে £ হে জান্নাতবাসী! তোমাদের জন্য চিরস্থায়ী জীবন হয়ে গেল, আর মৃত্যু হবেনা । আর হে জাহান্নামবাসী! তোমাদের জন্যও চিরস্থায়ী জীবন হয়ে গেল, আর মৃত্যু হবেনা । অতঃপর রাসূলুল্লাহ সান্রাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম ৮ ... ৪-স্ণ (% ৮১২৩ এই আয়াতটি তিলাওয়াত করেন। অতঃপর তিনি ইশারা করে বলেন £ দুনিয়াবাসী গাফিলাতের দুনিয়ায় রয়েছে (দুনিয়ায় বাস করে পরকালকে সম্পূর্ণরূপে ভুলে রয়েছে)। (আহমাদ ৯/৩, ফাতহুল বারী ৮/২৮২, মুসলিম ৪/২১৮৮) আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) একটি ঘটনার দীর্ঘ বর্ণনার পর বলেন ৪ প্রত্যেক ব্যক্তি তার জাহান্নাম ও জান্নাতের বাসস্থান দেখতে থাকবে । এ দিন হবে দুঃখ ও আফসোস করার দিন। জাহান্নামী তার জান্নাতী ঘরটি দেখতে থাকবে এবং তাকে বলা হবে £ যদি তুমি ভাল আমল করতে তাহলে এই ঘরটি লাভ করতে । তখন সে দুঃখ ও আফসোস করবে । পক্ষান্তরে জান্নাতীদেরকে তাদের জাহান্নামের ঘরটি দেখানো হবে এবং বলা হবে ঃ যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্ধহ না হত তাহলে তোমরা এই ঘরে যেতে । অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ১৮ 3 ৬ ১ ০৮১৫ ৬৮ ১৯৪ & চূড়ান্ত মালিকানার অধিকারী আমি। সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ও ব্যবস্থাপক আমি ছাড়া আর কেহই নয়। আমি ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমিই অবশিষ্ট থাকব। আমি ছাড়া কোন কিছুর মালিকানা ও ব্যবস্থাপনার দাবীদার কেহই হতে পারেনা । ড/৬/৬/.911700119..0011)
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।