(0০017161715 সূরা ১৯ £ মারইয়াম ১৫৪ পারা ১৬ হতে সম্পূর্ণ বিলুপ্ত হতাম! মারইয়াম (আঃ) গর্ভবতী হলেন সালাফগণের অনেক বিজ্ঞজন হতে বর্ণিত আছে যে, যখন মারইয়াম (আঃ) আল্লাহর নির্দেশ শোনেন এবং তার আদেশ মেনে নেন। তখন জিবরাঈল (আঃ) তার জামার কলারের মধ্য দিয়ে ফুক দেন, ফলে আল্লাহর হুকুমে তিনি গর্ভবতী হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে, জিবরাঈল (আঃ) যখন মারইয়ামকে (আঃ) আল্লাহর সিদ্ধান্তের কথা জানালেন তখন মারইয়াম (আঃ) আল্লাহর ফরমান মেনে নিলেন। সালাফগণের অনেকেই বলে থাকেন যে, এ সময় জিবরাঈল (আঃ) মারইয়ামের (রহঃ) পরিধেয় বস্ত্রের যে অংশ খোলা ছিল সেখান দিয়ে ফুঁকে দেন। অতঃপর এ ফুঁক গর্ভাশয়ে গিয়ে পৌছে এবং আল্লাহর ইচ্ছায় তিনি গর্ভ ধারণ করেন। মুহাম্মাদ ইবন ইসহাক (রহঃ) বলেন ঃ মারইয়াম (আঃ) গর্ভ ধারণ করার পর একটি জগে করে (কুয়া থেকে) পানি তোলেন এবং নিজ লোকালয়ে ফিরে যান। এরপর থেকে তার মাসিক বন্ধ হয়ে যায় এবং অন্যান্য গর্ভবতীরা গর্ভ ধারণের কারণে যে সমস্ত বিষয়ের সম্মুখীন হন যেমন অসুস্থতা, ক্ষুধা, বমি বমি ভাব, মাথা ঘুরানো, শরীরের বর্ণের পরিবর্তন, কণ্ঠস্বরের পরিবর্তন ইত্যাদি তার ভিতরেও পরিলক্ষিত হয়। এ ঘটনার পর লোকেরা আগে যেমন যাকারিয়ার (আঃ) বাড়িতে আসা-যাওয়া করত তেমনভাবে আর কেহ আসতনা। মানুষের মধ্যে এ কথা ছড়িয়ে যায় যে, মারইয়ামের (আঃ) গর্ভ ধারণের জন্য ইউসুফ নাজ্জারই দায়ী । কারণ এ আবাস স্থলে সে ছাড়া দ্বিতীয় আর কেহ বাস করেনা । বলা হয়েছে যে, ইউসুফ নাজ্জার এ মাসজিদের খাদেম হিসাবে কাজ করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু, সংসার বিমুখ, সত্যবাদী ইবাদাতকারী। মানুষের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে মারইয়াম (আঃ) একাকী বসবাস করতে থাকেন যেখান থেকে কেহ তাকে দেখতে পেতনা এবং তিনিও কারও কাছে যেতেননা। আন্নাহ তাআলা বলেন ঃ 2০ ৮১৬ ৬ ১৮৬৪ (১৯৩ প্রসব বেদনা তাকে এক খর্জর বৃক্ষ তলে আশ্রয় নিতে বাধ্য করল। তার প্রসব বেদনা শুরু হলে তিনি যে স্থানে লোকদের আড়াল করে অবস্থান করছিলেন সেখানের একটি খেজুর গাছের নিচে ড/৬/৬/.911700119..0011)
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।