Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 05
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ১৮ ৪ কাহফ ১৩৭ পারা ১৫ তোমরা আমাকে যুলকারনাইনের ঘটনা জিজ্ঞেস করেছ এবং গুহাবাসীদের ঘটনা সম্পর্কেও প্রশ্ন করেছ। আমি তাদের ঘটনা তোমাদেরকে বর্ণনা করেছি যা প্রকৃত ঘটনার সাথে সম্পূর্ণরূপে মিলে গেছে। যদি আমার কাছে আল্লাহর অহী না আসত তাহলে আমি অতীতের ঘটনা সঠিকভাবে কি করে তোমাদের সামনে বর্ণনা করতে পারতাম? তোমরা একাত্মবাদী হয়ে যাও, শির্ক পরিত্যাগ কর, আমার দাওয়াত এটাই । তোমাদের যে কেহ আল্লাহর সাথে সাক্ষাৎ করে বিনিময় ও পুরস্কার পেতে চায় সে যেন শারীয়াত অনুযায়ী আমল করে এবং শির্ককে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে। এ দু'টো রুকন ছাড়া কোন আমলই আল্লাহ তা'আলার নিকট গ্রহণযোগ্য নয়। আমলে আন্তরিকতা থাকতে হবে এবং সুন্নাত মুতাবেক হতে হবে । মাহমুদ ইব্ন লাবীদ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ আমি তোমাদের ব্যাপারে ছোট শির্ককেই সবচেয়ে বেশি ভয় করছি। সাহাবীগণ জিজ্ঞেস করেন ৪ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! ছোট শির্ক কি? তিনি উত্তরে বলেন ৪ রিয়া (লোক দেখানো কাজ)। তাআলা বলবেন ৪ যাও, যাদের জন্য তোমরা আমল করতে তাদের কাছেই প্রতিদান প্রার্থনা কর। দেখতো, তাদের কাছে প্রতিদান বা পুরস্কার পাও কিনা। (আহমাদ ৫/৪২৮) আবু সাঈদ ইব্‌ন আবি ফাযালা আনসারী (রাঃ) যিনি সাহাবীগণের অন্তর্ভূক্ত ছিলেন, তিনি বলেন ঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি £ যখন আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী সব বান্দাদেরকে জমা করবেন এমন একদিন যে দিন সম্পর্কে কোনই সন্দেহ নেই, সেই দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন ৪ যে ব্যক্তি তার কোন আমলে আল্লাহর সাথে অন্য কেহকে মিলিয়ে নিয়েছে সে যেন তার এ আমলের বিনিময় অন্যের কাছেই চেয়ে নেয়। কেননা আল্লাহ তা“আলা শরীকদের শির্ক থেকে সম্পূর্ণরূপে বেপরোয়া । (আহমাদ ৪/২১৫) ইমাম তিরমিযী (রহঃ) ও ইমাম ইব্‌ন মাজাহ (রহঃ) তাদের গ্রন্থে এটি লিপিবদ্ধ করেছেন । (তিরমিযী ৮/৫৯৯, ইব্‌ন মাজাহ ২/১৪০৬) সূরা কাহফের তাফসীর সমাপ্ত। ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।