Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 05
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ১৮ £ কাহফ ১০৩ পারা ১৫ একটি নৌকা ছিল। মাঝিকে খিযুর (আঃ) তাদেরকে নৌকায় নিয়ে যেতে অনুরোধ করেন । মাঝি খিয্রকে (আঃ) চিনে ফেলে এবং বিনা ভাড়ায়ই তাদেরকে নৌকায় উঠিয়ে নেয়। নৌকায় চড়ে তারা কিছু দূর গেছেন, এমতাবস্থায় মূসা (আঃ) দেখেন যে, খিয্র (আঃ) নীরবে কুড়াল দিয়ে নৌকার একটি তক্তা ফুটো করছেন। এ দেখেই মুসা (আঃ) তাকে বললেন £ আপনি এ করছেন কি? মাঝিতো আমাদের প্রতি অনুগ্বহ করেছে এবং আমাদেরকে বিনা ভাড়ায় নৌকায় উঠিয়েছে। আর আপনি তার নৌকা ছিদ্র করছেন? এর ফলেতো নৌকার সব আরোহী ডুবে মরবে । এতো বড়ই অন্যায় কাজ। জবাবে খিষ্র আঃ) তাকে বললেন ঃ দেখুন! আমিতো আপনাকে পূর্বেই বলেছিলাম যে, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেননা? মুসা আঃ) তখন ওযর পেশ করে বললেন £ আমার ত্রুটি হয়ে গেছে। ভুলবশতঃ আমি প্রশ্ন করে বসেছি। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি কঠোর হবেননা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন £ সত্যিই তার প্রথম ব্রুটিটি ভুলবশতঃই ছিল। বর্ণিত আছে যে, এ নৌকাটির একটি তক্তার উপর একটি পাখি এসে বসে এবং পানিতে চঞ্চু ডুবিয়ে পানি নিয়ে উড়ে যায়। এ সময় খিষয্র (আঃ) মুসাকে আঃ) বলেন £ হে মুসা! আল্লাহর জ্ঞানের তুলনায় আমার ও আপনার জ্ঞান ততটুকু, যতটুকু পানি এই পাখীটি তার চণ্ুতে সমুদ্বের সমস্ত পানি থেকে তুলে নিয়েছে। অতঃপর নৌকাটি তীরে ভিড়ে যায়। নৌকা থেকে নেমে তারা চলতে থাকেন। পথে কতকগুলি শিশু খেলা করছিল । খিযুর (আঃ) ওদের একজনকে ধরে এমনভাবে তার গলা মুচড়ে দেন যে সাথে সাথেই সে মারা যায়। এতে মুসা (আঃ) হতবুদ্ধি হয়ে পড়েন এবং তাকে বলে ফেলেন £ আপনি কি করলেন! অন্যায়ভাবে এই শিশুটিকে মেরে ফেললেন? আপনি বড়ই অপরাধমূলক কাজ করলেন! উত্তরে খিয্র (আঃ) তাকে বললেন 8 আমিতো পুবেই বলেছিলাম যে, আপনি আমার সাথে ধের্য ধারণ করতে পারবেননা? এবার খিয্র (আঃ) পূর্বাপেক্ষা বেশি কঠোর হলেন। তখন মুসা (আঃ) তাকে বললেন ঃ ঠিক আছে, এরপরে যদি আমি আপনাকে কোন প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আপনার সঙ্গে রাখবেননা, এ অধিকার আমি আপনাকে দিলাম । আমার ওযর আপত্তির চূড়ান্ত হয়েছে। আবার তারা চলতে থাকেন। তারা এক গ্রামে গিয়ে পৌছেন। তারা এ গ্রামবাসীর কাছে খেতে চাইলে তারা তাদের আতিথেয়তা করতে পরিস্কারভাবে অস্বীকার করে। অতঃপর তারা সেখানে এক পতনোম্মুখ প্রাচীর দেখতে পান। খিষুর (আঃ) ওটিকে সুদৃঢ় করে দেন। মুসা (আঃ) তাকে বলেন £ আমরা তাদের অতিথি হতে চাইলাম, কিন্তু তারা ড/৬/৬/.911100119..0011)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।