Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 05
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ১৮ঃ কাহফ ১০২ পারা ১৫ করেন। একটি শিলাখন্ডের পাশে গিয়ে ওর উপর মাথা রেখে কিছুক্ষণের জন্য তিনি ঘুমিয়ে পড়েন। এদিকে থলের মধ্যে মাছটি লাফাতে শুরু করে এবং এভাবে সমুদ্র নেমে যায় যেমন কেহ সুড়ঙ্গ দিয়ে যমীনের মধ্যে নেমে থাকে । আল্লাহ তাআলা পানির প্রবাহ ও চলাচল বন্ধ করে দেন এবং তাকের (৪91) মত সমুদ্রের মধ্যে এ সুড়্গটি বাকী থেকে যায় । তিনি জেগে উঠলে তীর সঙ্গী ইউশা (আঃ) তাকে মাছের এ ঘটনাটি বলতে ভুলে যান। অতঃপর তারা সেখান থেকে চলতে শুরু করেন। দিন শেষে সারা রাত তারা চলতে থাকেন। পরদিন মুসা (আঃ) ক্লান্তি ও ক্ষুধা অনুভব করেন। আল্লাহ তা“আলা তাকে যেখানে যাবার নির্দেশ দিয়েছিলেন সেই সঙ্গীর কাছে নাশতা চান এবং ক্লান্তির কথা বলেন। তখন তার সঙ্গী তাকে বলেন ঃ যখন আমরা পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম এ সময় আমি মাছটির ব্যাপারটি ভুলে গিয়েছিলাম এবং এ কথা আপনার কাছে বর্ণনা করতে শাইতান আমাকে ভুলিয়ে দিয়েছিল । সেখানে মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে তাতে নেমে যায়। সমুদ্ে তার জন্য সুড়ঙ্গ হয়ে গিয়েছিল । তখন মুসা (আঃ) তাকে বলেন ৫ আমরা এ স্থানটিরই সন্ধানে ছিলাম । অতঃপর তারা নিজেদের পদচিহ ধরে ফিরে চললেন। এ পাথরটির নিকট পৌছে দেখেন, সেখানে একটি লোক কাপড় জড়িয়ে বসে রয়েছেন। মূসা (আঃ) তাকে সালাম দেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন £ “এই ভূখন্ডে এই সালাম কেমন? তিনি বলেন $ আমি মুসা। তিনি জিজ্ঞেস করেন ঃ বানী ইসরাঈলের মুসা কি? তিনি জবাবে বলেন ৪ হ্যা, আমি আপনার কাছে এ জন্যই এসেছি যে, আল্লাহ তা'আলার পক্ষ হতে আপনি যেসব ভাল কথা শিখেছেন তা আমাকে শিখিয়ে দিবেন। তিনি বললেন ৪ হে মুসা! আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেননা। কারণ আমার যে জ্ঞান রয়েছে আপনার তা নেই, আর আপনার যে জ্ঞান রয়েছে তা আমার নেই । আল্লাহ তাআলা আমাদের দু'জনকে পৃথক পৃথক জ্ঞান দান করেছেন। তখন মুসা (আঃ) বললেন £ ইনশাআল্লাহ! আপনি দেখবেন যে, আমি ধৈর্য ধারণ করব । আপনার কোন কাজেরই আমি বিরুদ্ধাচরণ করবনা । খিহ্র (আঃ) তখন তাকে বললেন £ আচ্ছা, আপনি যদি আমার সাথে থাকতেই চান তাহলে আমাকে নিজে কোন কথা জিজ্ঞেস করবেননা, যে পর্যন্ত না আমি আপনাকে জানিয়ে দেই। এভাবে কথা বলে তারা দু'জন চলতে শুরু করলেন । নদীর তীরে ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।