Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 04
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১২ ঃ ইউসুফ ২৩৮ পারা ১৩ কথার কিতাব নয়। ইহা অবশ্যই আল্লাহর তরফ থেকে নািল হয়েছে। ০৫9 4354 0 ৬৭3 ৯৫১৩ এটি পূর্ববর্তী আসমানী কিতাবসমূহের সত্যতার দলীল। এ সব গ্রন্থে আল্লাহ তা'আলার যে সব সঠিক ও সত্য কথা রয়েছে সেগুলির স্বীকারোক্তি করে। আর যেগুলির পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছে সেগুলি অস্বীকার করে ও বাতিল বলে গন্য করে। এগুলির যে সব কথা বাকী রাখার যোগ্য সেগুলি বাকী রাখার এবং যেগুলি রহিত হয়ে গেছে সেগুলি রহিত হয়ে যাওয়ার বর্ণনা কুরআনুল কারীমে রয়েছে। পবিত্র কুরআন প্রত্যেক হালাল, হারাম, পছন্দনীয় এবং অপছন্দনীয় বিষয়ের স্পষ্ট ও খোলাখুলি বর্ণনা দিয়ে থাকে । আনুগত্য, অবশ্য করণীয়, মুস্তাহাব, মাকরূহ ইত্যাদির বর্ণনা দেয়। সংক্ষিপ্ত ও বিস্তারিত খবর কুরআনুম মাজীদ প্রদান করে। ইহা মহা মহিমান্বিত আল্লাহর গুণাবলী বর্ণনা করে এবং বান্দারা তাদের সৃষ্টিকর্তার ব্যাপারে যে ভুলক্রটি করে থাকে তার সংশোধন করে। সৃষ্টজীব আল্লাহর কোন গুণ বা বিশেষণ তার সৃষ্টির মধ্যে আনয়ন করবে এর থেকে পবিত্র কুরআন বাধা দিয়ে থাকে। ১১০% ০ ৮৮0) ৬৪ সুতরাং এই কুরআন মুমিনদের জন্য হিদায়াত ও রাহমাত। এর মাধ্যমে তাদের অন্তর বিভ্রান্তি থেকে হিদায়াত, মিথ্যা হতে সত্য এবং অকল্যাণ হতে কল্যাণের পথ পেয়ে থাকে । আর তারা বান্দার রবের কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করে। আমাদেরও প্রার্থনা এই যে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে এই রূপ মুমিনদের সাথেই রাখেন এবং কিয়ামাতের দিন যখন কতকগুলি চেহারা উজ্জ্বল হবে, আর কতকগুলি চেহারা হবে কালিমাযুক্ত, তখন যেন আমাদেরকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট লোকদেরই অন্তর্ভুক্ত করেন। আমীন! সূরা ইউসুফ এর তাফসীর সমাপ্ত । ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।