Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 04
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 ১০০১০৫৫ ১৬ আল্লাহ প্রদত্ত নিদর্শন দেখার পরও মানুষ ঈমান আনেনা আল্লাহ তা“আলা সংবাদ দিচ্ছেন যে, ক্ষমতাবান আল্লাহর বহু নিদর্শন, তার একাত্মবাদের সাক্ষ্য-প্রমাণ রাত-দিন মানুষের সামনে রয়েছে। তবুও অধিকাংশ লোক অত্যন্ত বেপরোয়াভাবে এগুলি থেকে উদাসীন ও অমনোযোগী রয়েছে । এই এতবড় ও প্রশস্ত আকাশ, এই বিস্তৃত যমীন, এই উজ্জ্বল নক্ষত্র-রাজি, এই আবর্তনশীল সূর্য ও চন্দ্র, এই গাছ-পালা, পাহাড়-পর্বত, শস্য-ক্ষেত্র, তরঙ্গ পূর্ণ সমুদ্র, প্রবাহিত বাতাস, বিভিন্ন প্রকারের ফল ফলাদি এবং নানা প্রকারের খাদ্য দ্রব্য সর্বশক্তিমান আল্লাহর অসংখ্য নিদর্শনাবলী কি জ্ঞানী ব্যক্তির কোন কাজে আসেনা যে, এগুলি দ্বারা সে তাকে চিনতে পারে, যিনি এক, অমুখাপেক্ষী, অংশীবিহীন, ক্ষমতাবান, চিরঞ্জীব এবং চির বিদ্যমান? এগুলি দেখে কি সে তার উপর বিশ্বাস স্থাপন করতে পারেনা? ইব্ন আব্বাস (রাঃ), মুজাহিদ (রহঃ), “আতা (রহঃ), ইকরিমাহ (রেহঃ), শার্পব রেহঃ), কাতাদাহ রেহঃ), যাহহাক (রহঃ) এবং আবদুর রাহমান ইব্‌ন যায়িদ ইব্ন আসলাম (রহঃ) বলেন £ তাদের অধিকাংশের মাথা এমনভাবে বিগড়ে গেছে যে, তাদের আল্লাহর উপর বিশ্বাস আছে, অথচ তার সাথে শরীক স্থাপন করছে। তারা আসমান ও যমীনের, পাহাড়- পর্বতের এবং দানব ও মানবের সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকেই মানে, অথচ তার সাথে অন্যদেরকেও শরীক করে। (তোবারী ১৬/২৯২) সহীহ হাদীসে বর্ণিত আছে, এই মুশরিকরা হাজ্জ করতে আসে এবং ইহরাম বেঁধে 'লাব্বাইক' উচ্চারণ করতে করতে বলে ঃ “হে আল্লাহ! আপনার কোন শরীক নেই, শরীক যারা আছে ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।