Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 04
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১২৪ ইউসুফ ২২১ পারা ১৩ শহরের সমস্ত আমীর ও সভাসদও গেলেন। এও বর্ণিত আছে যে, স্বয়ং বাদশাহও অভ্যর্থনার উদ্দেশে গিয়েছিলেন । ইউসুফ (আঃ) তাদেরকে বললেন £ ০ এ] গজ 91 2০ 19৮১। আপনারা মিসরে প্রবেশ করুন, ইনশাআল্লাহ এখানে নির্ভয় ও নিরাপদে থাকবেন । অতঃপর বলা হয়েছে, ঠা 44 4! শহরে প্রবেশ করার পর তিনি মাতা-পিতাকে নিজের কাছে স্থান দেন এবং তাদেরকে বলেন, এখানে দুর্ভিক্ষ ও বিপদ-আপদ থেকে মুক্ত অবস্থায় সুখে শান্তিতে বসবাস করুন। সুদ্দী (রহঃ) বর্ণনা করেন যে, আবদুর রাহমান ইব্‌ন যায়িদ ইব্ন আসলাম (রহঃ) বলেন যে, ইউসুফের (আঃ) মা পূর্বেই ইন্তেকাল করেছিলেন এবং তার পিতার সাথে ছিলেন তার খালা । (তাবারী ১৬/২৬৭, ২৬৯) কিন্তু ইমাম ইব্‌ন জারীর (রহঃ) এবং ইমাম মুহাম্মাদ ইব্‌ন ইসহাকের (রহঃ) উক্তি এই যে, এ সময় তার মা-বাবা উভয়ই জীবিত ছিলেন। এই উক্তিটি সঠিকও বটে । তার মায়ের মৃত্যুর উপর কোন বিশুদ্ধ দলীল নেই। আর কুরআনুল হাকীমের প্রকাশ্য শব্দগুলি এটাই প্রমাণ করছে যে, এ সময় তার মা জীবিত ছিলেন। (তাবারী ১৬/২৬৭) ইবৃন আব্বাস (রাঃ), মুজাহিদ (রহঃ) এবং আরও অনেকে বলেন যে, ইউসুফ (আঃ) স্বীয় মাতা-পিতাকে তার জন্য নির্দিষ্ট আসনে বসিয়ে দেন। 023 2 0$ ৩ ৮) সেই সময় তার মাতা-পিতা এবং এগারটি ভাই সবাই তীর সামনে সাজদাহয় পড়ে যান। তখন তিনি পিতাকে সম্বোধন করে বলেন £ “হে পিতা! দেখুন, এত দিনে আমার পূর্বের সেই স্বপ্নের ব্যাখ্যা প্রকাশিত হল। এই হচ্ছে এগারটি তারকা এবং এই হচ্ছে সূর্য ও চন্দ্র যা আমার সামনে সাজদাহয় পতিত রয়েছে।' তাদের শারীয়াতে এটা বৈধ ছিল যে, বড়দেরকে তারা সালামের সাথে সাজদাহ করতেন। এমন কি আদম (আঃ) থেকে শুরু করে ঈসা (আঃ) পর্যন্ত সমস্ত নাবীর উম্মাতদের জন্য এটা জায়িয ছিল। কিন্তু মিল্লাতে মুহাম্মদীয়ায় আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা নিজের পবিত্র সত্তা ছাড়া অন্য কারও জন্য সাজদাহকে বৈধ করেননি । বরং তিনি ওটা একমাত্র নিজের জন্যই নির্দিষ্ট করেছেন। কাতাদাহ (রহঃ) প্রমুখ বিজ্ঞজনের উক্তির সারমর্ম এটাই। (তাবারী ১৬/২৬৯) ড/৬/৬/.9117100119..0011)

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।