Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 04
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১২৪ ইউসুফ ১৯৪ পারা ১৩ তারপরে কি হল তা তারা কি করে জানবে? এটাতো ছিল কল্পনাতীত যে, যাকে তারা গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে তিনি আজ মিসরের আযীয হয়ে বসেছেন। সুদ্দী রেহঃ) বলেন, এদিকে ইউসুফ (আঃ) এমনভাবে তাদের সাথে কথাবার্তা বলেন যে, তিনিই যে ইউসুফ (আঃ) এ ধারণাও তাদের অন্তরে স্থান পায়নি। তিনি তাদেরকে জিজ্ঞেস করেন £ “আপনারা কিভাবে আমাদের দেশে এলেন?" তারা উত্তরে বলল £ “আপনি খাদ্য দান করে থাকেন এ খবর শুনেই আমরা আপনার রাজ্যে এসেছি” তিনি বলেন ৪ “আমার মনে সন্দেহ হচ্ছে যে, আপনারা হয়তো গুপ্তচর ।' তারা বলল £ “আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমরা গুপ্তচর নই।” তিনি জিজ্ঞেস করেন ৪ “আপনাদের বাসস্থান কোথায়?" তারা জবাবে বলল ৪ “আমরা কিনআ'নের অধিবাসী । আমাদের পিতার নাম ইয়াকুব (আঃ), তিনি আল্লাহ তা'আলার একজন নাবী ।' তিনি তাদেরকে প্রশ্ন করেন ৪ “আপনারা ছাড়া তার আর কোন ছেলে আছে কি? তারা জবাবে বলল ঃ হ্যা, আমরা বার (১২) ভাই ছিলাম । আমাদের মধ্যে যে ছিল সবচেয়ে ছোট এবং পিতার চোখের মণি সে মরুভূমিতে মারা গেছে। তারই এক সহোদর ভাই আছে। তাকে পিতা আমাদের সাথে পাঠাননি। তাকে তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। তারই মাধ্যমে তিনি কিছুটা সান্ত্বনা লাভ করে থাকেন।' এরপর ইউসুফ (আঃ) তার ভূত্যদের নির্দেশ দেন যে, তাদেরকে যেন সরকারী মেহমান মনে করা হয় এবং সম্মানজনক স্থানে তাদেরকে থাকার ব্যবস্থা করা হয় ও উত্তম খাবার খেতে দেয়া হয়। অতঃপর তাদেরকে তাদের চাহিদা অনুযায়ী খাদ্য শস্য দেয়া হল। ইউসুফ (আঃ) তাদেরকে বললেন ৪ “দেখুন! আপনাদের কথার সত্যতার প্রমাণ হিসাবে আপনাদের যে ভাইটিকে এবার সঙ্গে আনেননি, পরবর্তী সময়ে তাকে অবশ্যই সাথে নিয়ে আসবেন । আপনারাতো দেখতে পেয়েছেন যে, আমি আপনাদের সাথে উত্তম ব্যবহার করেছি এবং আপনাদের সম্মান প্রদর্শনে একটুও ত্রুটি করিনি ।' এভাবে তাদের উৎসাহ প্রদানের পর আবার সাবধানও করে দেন। তিনি বলেন £ 3395 9) ৬১৬০ ৯৫ 0: 9৬ এ এটি শট ৩৬ পরবর্তী সময় যদি আপনারা আপনাদের এ ভাইটিকে সঙ্গে না আনেন তাহলে খাদ্যের একটি দানাও আপনাদেরকে দেয়া হবেনা, এমনকি আপনাদেরকে আমার কাছেও আসতে দিবনা । তারা প্রতিশ্রুতি দিল এবং বলল ঃ ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।