Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 04
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১২ £ ইউসুফ ১৮৬ পারা ১২ ইউসুফ (আঃ) এবং আধীবের স্ত্রী ও অন্যান্য মহিলাদের বিষয়টির ব্যাপারে বাদশাহ তদন্ত করলেন আল্লাহ তাআলা বাদশাহ সম্পর্কে খবর দিতে গিয়ে বলেন যে, বাদশাহর স্বপ্নের তাৎপর্য জেনে নেয়ার পর যখন রাজদূত ইউসুফের (আঃ) নিকট হতে বিদায় গ্রহণ করল এবং বাদশাহকে সমস্ত ঘটনা অবহিত করল তখন বাদশাহ তার এ স্বপ্নের তাৎপর্য শুনে খুবই খুশি হন এবং এটাই যে তার স্বপ্নের সঠিক ব্যাখ্যা তা তিনি নিশ্চিতরূপে বিশ্বাস করেন। তিনি এটাও বুঝতে পারলেন যে, ইউসুফ (আঃ) একজন বড় বিদ্বান ও সম্মানিত ব্যক্তি । স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে তার পূর্ণ জ্ঞান রয়েছে। তিনি জনগণের শুভাকাংখী হবেন। তার কোন লোভ নেই। তার সাথে স্বয়ং সাক্ষাৎ করার জন্য বাদশাহর খুবই আগ্রহ হল। তৎক্ষণাৎ তিনি দূতকে বললেন ৪ “4 ৪ যাও এখনই ইউসুফকে (আঃ) কারাগার থেকে মুক্তি দিয়ে আমার কাছে নিয়ে এসো । সুতরাং পুনরায় দূত কারাগারে গিয়ে ইউসুফের আঃ) সাথে সাক্ষাৎ করল এবং বাদশাহর বার্তা তাকে শুনিয়ে দিল। তখন তিনি বললেন $ “আমি এখান থেকে বের হবনা যে পর্যন্ত না মিসরের বাদশাহ এবং তার সভাসদবর্গ আমার নিরপরাধীতা স্বীকার করেন এবং আযীযের স্ত্রী সম্পর্কে যে দোষ আমার উপর চাপিয়ে দেয়া হয়েছে তা অসত্য এ কথা মেনে নেন। এর মাধ্যমে তিনি সবাইকে জানাতে চেয়েছেন যে, এত বছর তাকে যে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে তা ছিল অন্যায়, অযৌক্তিক; কোন অপরাধের কারণে তা হয়নি। মুসনাদ এবং সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ইউসুফের (আঃ) ধৈর্য এবং তার সৌজন্য ও ভদ্রতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন £ ইবরাহীম (আঃ) অপেক্ষা আমরাই সন্দেহ করার ব্যাপারে বেশি হকদার । ইবরাহীম (আঃ) বলেছিলেন ঃ এনা ০০৮৫০ ০৪9 হে আমার রাব্ব! আপনি কিরপে মৃতকে জীবিত করেন তা আমাকে এদশর্ন করুন । (সুরা বাকারাহ, ২ £ ২৬০) আল্লাহ তা'আলা লূতের (আঃ) উপর রহম করুন! তিনি কোন শক্তিশালী দল বা কোন মযবুত দুর্গের আশ্রয়ে আসতে চেয়েছিলেন। জেনে রেখ যে, ইউসুফ (আঃ) যতদিন জেলখানায় অবস্থান ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।